দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গেছে ২০২১ সালের আইপিএলের নিলাম। আট দলের ফ্র্যঞ্চাইজিরা বসে পড়েছেন তাঁদের পছন্দের প্লেয়ারদের কিনতে। সবথেকে বেশি টাকা রয়েছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের। প্রতিটি দল তাদের ফাঁক ফোকর ভরে নেওয়ার চেষ্টা করছে।
দেখে নিন কোন ক্রিকেটার গেলেন কোন দলে:
* স্টিভ স্মিথকে এবার ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। ২ কোটি ২০ লাখ টাকায় তাঁকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
* এবারের নিলামে বড় দর পেলেন পাঞ্জাবের ছেঁটে ফেলা গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে ১৪ কোটি ২৫ লাখ টাকায় কিনল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলে একজন অলরাউন্ডারের অভাব মেটাতেই কেনা হয়েছে ম্যাক্সওয়েলকে।
* বেশ কয়েক বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পরে সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। ফের তিনি ফিরলেন কলকাতায়। ৩ কোটি ৩০ লাখ টাকায় তাঁকে কিনল শাহরুখ খানের দল।
* দু'দিন আগে যে মাঠে ব্যাট-বলে মাতিয়ে দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি, সেই দলের জার্সি গায়েই এবার দেখা যাবে তাঁকে। ৭ কোটিতে তাঁকে কিনে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
* ভারতের তরুণ অলরাউন্ডার শিবম দুবেকে ৪ কোটি ৪০ লাখ টাকা দিয়ে কিনল রাজস্থান রয়্যালস।
* রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দক্ষিণ আফ্রিকার অলআউন্ডার ক্রিস মরিসকে ছেড়ে দেওয়ার পরে এবার তাঁর দর আরও বাড়তে পারে বলেই মনে করা হয়েছিল। সেটাই হল। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মধ্যে লড়াই হল তাঁকে নিয়ে। শেষ হাসি হাসল মরু শহরের দল। ১৬ কোটি ২৫ লাখ টাকায় তাঁকে কিনল রাজস্থান। আইপিএলের ইতিহাসে নিলামে এই প্রথম এত টাকা পেলেন কোনও ক্রিকেটার।
* ইংল্যান্ডের ডেভিড মালানকে ১.কোটি ৫০ লাখে কিনল পাঞ্জাব কিংস।
* নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেকে ৩ কোটি ৪০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
* বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ১ কোটি টাকা দিয়ে কিনল রাজস্থান রয়্যালস।
* অজি পেসার জায় রিচার্ডসনকে নিয়ে বেশ কিছুক্ষণ টানাটানি চলল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। শেষে তাঁকে ১৪ কোটি টাকার বিশাল মূল্যে কিনে নিল প্রীতির পাঞ্জাব।
* আইপিএলে বড় দাম পেলেন আরও এক অজি পেসার। নেথন কুল্টার নাইলকে ৫ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
* ১ কোটি টাকার বেস প্রাইসেই দিল্লি ক্যাপিটালসে গেলেন উমেশ যাদব।
* স্পিনার পীযূষ চাওলাকে ২ কোটি ৪০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
* ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে শচীন বেবিকে ২০ লাখ টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
* রজত পাতিদারকে ২০ লাখ টাকায় কিনল বিরাটের আরসিবি।
* রিপল পটেলকে ২০ লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
* সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত খেলা শাহরুখ খানের জন্য লড়াই হল বেঙ্গালুরু ও পাঞ্জাবের মধ্যে। শেষে তাঁকে ৫ কোটি ২৫ লাখ টাকায় কিনল পাঞ্জাব কিংস।
* আইপিএলের অভিজ্ঞ অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতমকে নিয়ে লড়াই হল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। পরে সেই লড়াইয়ে ঢুকল চেন্নাই সুপার কিংস। শেষে তাঁকে ৯ কোটি ২৫ লাখ টাকায় কিনল চেন্নাই। আইপিএলের ইতিহাসে ভারতের জার্সি না পরা ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি টাকা পেলেন তিনি।
* তরুণ উইকেট কিপার বিষ্ণু বিনোদকে ২০ লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
* শেলডন জ্যাকসনকে ২০ লাখ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
* মহম্মদ আজহারউদ্দিনকে ২০ লাখ টাকায় কিনল আরসিবি।
* লুকমান হুসেইন মেরিওয়ালাকে ২০ লাখ টাকায় কিনল দিল্লি।
* তরুণ বোলার চেতন সাকারিয়াকে ১ কোটি ২০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
* অজি পেসার রাইলি মেরিডিথকে নিয়ে দিল্লি ও পাঞ্জাবের মধ্যে টানাটানি চলল। শেষে তাঁকে ৮ কোটি টাকায় কিনে নিল পাঞ্জাব।
* এম সিদ্ধার্থকে ২০ লাখ টাকায় কিনল দিল্লি।
* জগদীশ সুচিতকে ৩০ লাখ টাকায় কিনল হায়দরাবাদ।
* স্পিনার কে সি কারিয়াপ্পাকে ২০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
* ৫০ লাখ টাকার বেস প্রাইসে চেতেশ্বর পুজারাকে কিনে নিল চেন্নাই সুপার কিংস।
* নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার কাইল জেমিসনকে নিয়ে দীর্ঘক্ষণ লড়াই হল আরসিবি ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষে তাঁকে ১৫ কোটি টাকা দিয়ে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
* ইংল্যান্ডের অলরাউন্ডার টম কুরানকে ৫ কোটি ২৫ লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
* অজি অলরাউন্ডার মোজেস হেনরিকেসকে ৪ কোটি ২০ লাখ টাকায় কিনল পাঞ্জাব কিংস।
* বোলার বৈভব অরোরাকে ২০ লাখ টাকায় কিনল নাইট রাইডার্স।
* ওয়েস্ট ইন্ডিজের ফেবিয়ান অ্যালানকে ৭৫ লাখে কিনল পাঞ্জাব কিংস।
* অজি অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে ৪ কোটি ৮০ লাখ টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
* লিয়াম লিভিংস্টোনকে ৭৫ লাখে নিল রাজস্থান।
* করুণ নায়ারকে ৫০ লাখ টাকা দিয়ে কিনে নিল নাইট রাইডার্স।
* চেন্নাই থেকে বাদ পড়া কেদার যাদবকে ২ কোটি টাকা দিয়ে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
* ইংল্যান্ডের স্যাম বিলিংসকে ২ কোটি টাকা দিয়ে কিনল দিল্লি ক্যাপিটালস।
* আফগান স্পিনার মুজিবুর রহমানকে ১ কোটি ৫০ লাখে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
* ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংকে ২ কোটি টাকা দিয়ে কিনল কলকাতা নাইট রাইডার্স।
* অলরাউন্ডার বেন কাটিংকে ৭৫ লাখ টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
* বেঙ্কটেশ আইয়ারকে ২০ লাখ টাকায় নিল নাইট রাইডার্স।
* পবন নেগিকে ৫০ লাখ টাকায় কিনল কেকেআর।
* শচীন পুত্র অর্জুন তেণ্ডুলকরকে ২০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।