Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

শুভমন ডেঙ্গি আক্রান্ত! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনিশ্চিত ভারতীয় ওপেনার

শুভমন ডেঙ্গি আক্রান্ত! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনিশ্চিত ভারতীয় ওপেনার

শেষ আপডেট: 6 October 2023 12:13

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে রবিবার থেকে। কিন্তু তার আগেই খারাপ খবর ভারতীয় শিবিরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শুভমন গিল ডেঙ্গি আক্রান্ত। সম্ভবত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে পারবেন না ভারতীয় ওপেনার। 

শুভমনের এটাই প্রথম বিশ্বকাপ। এখন এই তরুণ ক্রিকেটার অবিস্মরণীয় ফর্মে রয়েছেন। রোহিত শর্মার সঙ্গে তাঁর ওপেনিং জুটির ওপর ভরসা ভারতীয় ক্রিকেট ভক্তদের। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ওপেনিং জুটি স্কোরবোর্ডে ভাল রান রাখতে পারলেই বিপক্ষকে চাপে ফেলা যাবে।

এহেন পরিস্থিতিতে শুভমন গিলের অসুস্থতার খবর উদ্বেগ বাড়িয়েছে। ভারতীয় শিবির সূত্রে খবর, শুভমনের সুস্থতার জন্য ম্যাচ শুরুর শেষ পর্যায় পর্যন্ত অপেক্ষা করা হবে। তবে গিল ১০০ শতাংশ সুস্থ না হলে তাঁকে মাঠে নামানো হবে না। 

অস্ট্রেলিয়া সফরে গিলের ব্যাটে রানের ফোয়ারা দেখা গিয়েছিল। কিন্তু সফর চলাকালীনই জ্বরে পড়েছিল্রন তিনি। একা তিনি নন, টিমের আরও অনেকেই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে পরে সুস্থ হয়ে মাঠে ফেরেন গিল। 

এখন জানা যাচ্ছে, গিল ফের জ্বরে আক্রান্ত, কিন্তু এটি সাধারণ জ্বর নয়। তিনি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে ভারতীয় শিবির সূত্রে খবর। আজ, অর্থাৎ শুক্রবার ফের শুভমনের ডেঙ্গি পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী দু'দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।   


```