Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

শুভমান হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফিট নন, পাক ম্যাচে ফিরবেন কিনা সংশয়

শুভমান হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফিট নন, পাক ম্যাচে ফিরবেন কিনা সংশয়

শেষ আপডেট: 10 October 2023 12:06

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। শুভমন গিলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। বাড়ছে রক্তের প্লেটলেটের সংখ্যাও। মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন। তবে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত। 

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজের সময়ই জ্বরে পড়েন শুভমন। শুধু তিনি একা নন, ভারতীয় দলের অনেকেই ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছিলেন। তবে পরে সুস্থ হয়ে মাঠে ফিরে আসেন শুভমন। অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত ব্যাটিং করেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরই শুরু করে দেন বিশ্বকাপের প্রস্তুতি।

সেই প্রস্তুতির মধ্যেই আচমকা ফের জ্বরে পড়েন শুভমন। চিকিৎসকরা তাঁর ডেঙ্গি পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসা চলছিল ভারতীয় ওপেনারের। সোমবার রক্তের প্লেটলেট হুহু করে কমতে শুরু করে। তারপরই চিকিৎসকরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করান। চেন্নাইয়ের এক হাসপাতালে চিকিৎসা চলে। মঙ্গলবার সকালে সুস্থবোধ করায় ছেড়ে দেওয়া হয় শুভমনকে। 

অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি শুভমন। দলের সঙ্গে চেন্নাইয়ে গেলেও মাঠে নামতে পারেননি। এমনকী সোমবার দলের সঙ্গে দিল্লিতেও যেতে পারেননি শুভমন। বিসিসিআই সূত্রে খবর ছিল, আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারবেন না তিনি।

তার মধ্যেই সোমবার গিলকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ছাড়া পেলেও এখনও পুরোপুরি ফিট নন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, আরও কয়েকদিন বেডরেস্টে থাকতে হবে তাঁকে। ফলে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শুভমন খেলতে পারবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন। 


```