Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন রোহিত! ক্যাপ্টেন কি ফাইনাল নিয়ে চাপে

শেষ ম্যাচ জিতে ভালয় ভালয় বিশ্বকাপ অভিযান শেষ করতে মরিয়া রাহুল দ্রাবিড়ের ছেলেরা।

সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন রোহিত! ক্যাপ্টেন কি ফাইনাল নিয়ে চাপে

শেষ আপডেট: 18 November 2023 20:54

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনাল নিয়ে খানিকটা হলেও কি চিন্তায় আছেন রোহিত শর্মা! ম্যাচের আগেরদিন শেষ প্রেস কনফারেন্সে যেন তারই প্রতিচ্ছবি দেখা গেল। এক সাংবাদিকের মোবাইল ফোন বেজে ওঠায় মেজাজ হারালেন তিনি। যদিও পরমুহূর্তেই নিজেকে সামলে নেন। তবে রোহিতের এমন রেগে যাওয়া নজর এড়ায়নি কারওই।

শনিবার বিকেলে শেষবার বিশ্বকাপের ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রোহিত। সাংবাদিকদের একের পর এক প্রশ্নে জবাব দিচ্ছিলেন। সেসময় হঠাৎই এক সাংবাদিকের মোবাইলে নোটিফিকেশনের শব্দ শোনা যায়। এতেই মেজাজ হারান অধিনায়ক।  সঙ্গে সঙ্গে বেশ ক্ষিপ্ত হয়েই বলেন, “আরে ভাই! ফোন তো বন্ধ রাখো।”

এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েই শুরু হয়েছিল তাঁদের জয়যাত্রা। এরপর এক এক করে আরও ৯টি ম্যাচ জিতে ফেলেছেন বিরাট-রোহিতরা। এবার বাকি আর মাত্র একটি ম্যাচ। আর এই শেষ ম্যাচ জিতে ভালয় ভালয় বিশ্বকাপ অভিযান শেষ করতে মরিয়া রাহুল দ্রাবিড়ের ছেলেরা।

পরপর ১০টি ম্যাচে যেভাবে বিপক্ষ শিবিরদের প্রায় পিষে ফেলে একপেশেভাবে ম্যাচ জিতেছে ভারতীয় দল, তাতে স্বাভাবিকভাবেই সমর্থকদের দলের প্রতি প্রত্যাশা বেড়ে গিয়েছে। দলের ১১জন প্লেয়ারের প্রত্যেকেই কোনও না কোনওভাবে মাঠের মধ্যে নিজেদের ছাপ রেখে যাচ্ছেন। তাই ফাইনাল ম্যাচেও তাঁদের থেকে সেই একইরকম খেলা দেখতে চাইছে গোটা দেশ।

আর তাতেই কি অল্প হলেও চাপ অনুভব করছেন দলের অধিনায়ক? রোহিত অবশ্য সেসব কথা সর্বসমক্ষে স্বীকার করছেন না। তবে ক্যাপ্টেনের কথায়, “আমি যেমনটা বরাবর বলি, ভারতের হয়ে খেলা মানে প্রত্যেকটা ম্যাচই ফাইনাল ম্যাচ। তাই এতদিন ধরে যে পরিশ্রম করে আসছি, শেষ ম্যাচ জিতে সেটার মর্যাদা রাখতে চাই আমি ও গোটা দল।”


```