Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

প্রো কবাডি: কবে কার বিরুদ্ধে খেলবে বেঙ্গল ওয়ারিয়র্স?

কলকাতার এই টিমকে এবার কোচিং করাতে চলেছেন প্রশান্ত সুরভে। তিনি সিজন ৯ থেকে এই দলের সঙ্গে আছেন এবং সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

প্রো কবাডি: কবে কার বিরুদ্ধে খেলবে বেঙ্গল ওয়ারিয়র্স?

বেঙ্গল ওয়ারিয়র্স

শেষ আপডেট: 17 October 2024 22:18

দ্য ওয়াল ব্যুরো: রাত পেরোলেই শুরু হবে ১১তম প্রো কবাডি লিগ। ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই লিগের জন্য এবার আরও ভাল দল বানিয়েছে 'বেঙ্গল ওয়ারিয়র্স'। আইপিএল-এর পর এহেন টুর্নামেন্ট এই মুহূর্তে দেশের দ্বিতীয় জনপ্রিয় ক্রীড়া লিগ। 

কবে কার বিরুদ্ধে খেলবে বেঙ্গল ওয়ারিয়র্স? 

বাংলার প্রথম খেলা ২০ অক্টোবর। জয়পুর পিঙ্ক প্যান্থারসের বিরুদ্ধে খেলবে তারা। এরপর রয়েছে ইউপি যোদ্ধাস-এর বিরুদ্ধে, ২৪ তারিখ। ২৬ তারিখ ইউ মুম্বা, ২৯ তারিখ পুনেরি পালটান এবং ৩ নভেম্বর হরিয়ানা স্টিলারসের বিরুদ্ধে খেলা রয়েছে বাংলার। সবকটি ম্যাচ হবে হায়দরাবাদে। 

বেঙ্গল ওয়ারিয়র্স দলে রয়েছেন, 

রেডার্স - বিশ্বাস এস, নীতিন কুমার, মহারুদ্র গার্জে, সুশীল কাম্ব্রেকার, মানিন্দার সিং, চাই মিং চাং, আকাশ বি, অর্জুন রাঠী, প্রণয় রানে। 

ডিফেন্ডার - শ্রেয়াস উমবারদন্ত, আদিত্য সিন্ডে, মনজিত, দ্বীপ কুমার, দীপক অর্জুন, যশ মালিক, নীতিশ কুমার, ময়ূর কদম, প্রবীন ঠাকুর, হেমরাজ, সাম্ভাজি ওয়াম্বলে, বৈভব গার্জে এবং ফাইজল আটরাচালি।

অলরাউন্ডার - সাগর কুমার।

প্রসঙ্গত, কলকাতার এই টিমকে এবার কোচিং করাতে চলেছেন প্রশান্ত সুরভে। তিনি সিজন ৯ থেকে এই দলের সঙ্গে আছেন এবং সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এবার তাঁকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই দলের অধিনায়ক হতে চলেছেন ইরানি খেলোয়াড় ফাইজল আটরাচালি। সম্প্রতি নিলামে তাঁকে ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছে 'বেঙ্গল ওয়ারিয়র্স'।

অন্যান্য কিছু দলের মতো 'বেঙ্গল ওয়ারিয়র্স' তাদের মূল টিমকে ধরে রাখতে পেরেছে। তাদের অন্যতম সেরা খেলোয়াড়রা হলেন নীতিন কুমার, মানিন্দার সিং। এই মানিন্দারকেও সাম্প্রতিক নিলামে কিনেছে বাংলা। বাকি একাধিক যুব খেলোয়াড়ের প্রতিই ভরসা রেখেছে তাঁরা।  


```