Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

আইপিএলে নাইট রাইডার্স কিংবা বেঙ্গালুরুতে খেলব, ইচ্ছে প্রকাশ অলিম্পিক্সে পদকজয়ী অ্যাথলিটের

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সে সোনা না পেলেও দুটো রুপো আছে তাঁর ঝুলিতে। বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাও জিতেছেন। এখনও ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জগতে বেশ নাম আছে তাঁর। উসেইন বোল্টের পরেই জামাইকায় দৌড়বিদ হিসেবে তাঁর খ্যাতি। এহেন জোহান ব্লেক অবসরের পরে

আইপিএলে নাইট রাইডার্স কিংবা বেঙ্গালুরুতে খেলব, ইচ্ছে প্রকাশ অলিম্পিক্সে পদকজয়ী অ্যাথলিটের

শেষ আপডেট: 4 December 2019 18:23

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সে সোনা না পেলেও দুটো রুপো আছে তাঁর ঝুলিতে। বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাও জিতেছেন। এখনও ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জগতে বেশ নাম আছে তাঁর। উসেইন বোল্টের পরেই জামাইকায় দৌড়বিদ হিসেবে তাঁর খ্যাতি। এহেন জোহান ব্লেক অবসরের পরে খেলতে চান আইপিএলে। এমনকি পছন্দের দলের নামও বলে দিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চান ব্লেক। এখনও দু’বছর ট্র্যক অ্যান্ড ফিল্ডের জগতেই থাকবেন ব্লেক। ২০১২ লন্ডন অলিম্পিক্সে জোড়া রুপো জিতেছিলেন। ২০১১ বিশ্বচ্যাম্পিয়নশিপে সবথেকে কম বয়সে ১০০ মিটার দৌড়ে সোনা জেতেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে এসেছে ব্রোঞ্জ। সামনের বছর টোকিও অলিম্পিক্সে সোনা জেতার শেষ চেষ্টা করতে চান ব্লেক। তারপরেই বিদায় জানাবেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জগতকে। পরের লক্ষ্য আইপিএল খেলা। সম্প্রতি জামাইকাতে একটি ইন্টারভিউতে ২৯ বছর বয়সী ব্লেক বলেন, “ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এখনও দু’বছর আছে আমার। তারপর ক্রিকেটে মন দেব। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমি খেলতে চাই না। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই। আমি ভারতে নিজের ফ্র্যাঞ্চাইজিও কিনতে পারি। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি কলকাতা নাইট রাইডার্স, নয়তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চাই। কারণ আমার বন্ধু ক্রিস গেইল ওই দুই দলে অনেকদিন খেলেছে।” আইপিএলে ব্লেকের সবথেকে পছন্দের দল অবশ্য বেঙ্গালুরু। কারণ এই দলে তাঁর সবথেকে পছন্দের দুই ক্রিকেটার খেলেন। বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। তিনি বলেন, “আমি বিরাট কোহলি ও ডিভিলিয়ার্সকে খুব পছন্দ করি। ওদের সঙ্গে খেলতে পারলে খুব ভাল লাগবে।” এর আগে ব্লেকের সহকর্মী উসেইন বোল্ট অবশ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রীতিম্যাচে ফুটবল খেলেছেন। পেশা হিসেবে ফুটবলই যা তাঁর পরবর্তী পছন্দ সে কথাও জানিয়েছেন তিনি। এবার ব্লেক জানালেন ক্রিকেট খেলার কথা। যদিও তিনি কীরকম ক্রিকেট খেলতে পারেন, সেকথা জানাননি এই জামাইকান অ্যাথলিট।

```