Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ধোনির করোনা রিপোর্ট নেগেটিভ, যোগ দিচ্ছেন সিএসকে-র শিবিরে

দ্য ওয়াল ব্যুরো: রাঁচিতেই করোনা পরীক্ষা হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা আইপিএলে চেন্নাই সুপারকিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তার ফলে শুক্রবারই চেন্নাই উড়ে যাওয়ার কথা তাঁর। সেখানে চেন্নাই সুপারকিংসের শিবিরে

ধোনির করোনা রিপোর্ট নেগেটিভ, যোগ দিচ্ছেন সিএসকে-র শিবিরে

শেষ আপডেট: 14 August 2020 09:19

দ্য ওয়াল ব্যুরো: রাঁচিতেই করোনা পরীক্ষা হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা আইপিএলে চেন্নাই সুপারকিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তার ফলে শুক্রবারই চেন্নাই উড়ে যাওয়ার কথা তাঁর। সেখানে চেন্নাই সুপারকিংসের শিবিরে যোগ দেবেন মাহি। তারপরে সেখান থেকে সবাই মিলে উড়ে যাবেন সংযুক্ত আরব আমিরশাহী। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা হয়েছিল ধোনির। সন্ধ্যাতেই রিপোর্ট চলে আসে। তাতেই জানা যায় নেগেটিভ রিপোর্ট এসেছে। এই খবর পাওয়ার পরেই চেন্নাই যাওয়ার কথা শোনা যায়। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি নাকি নিজেদের প্লেয়ারদের জন্য একটি চার্টার্ড বিমান ভাড়া করেছে। প্লেয়ারদের একবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেই তাঁকে সেই বিমানে করে চেন্নাইয়ে আনা হচ্ছে। শুক্রবার এই বিমানেই রাঁচি থেকে চেন্নাই আসার কথা ধোনির। ১৫ অগস্ট থেকে চেন্নাইয়ে একটি সাতদিনে শিবিরের আয়োজন করেছে সিএসকে। এই শিবিরেই যোগ দেবেন সব ক্রিকেটার। সেখানে আর একবার নমুনা পরীক্ষা হবে তাঁদের। তারপর ২১ অগস্ট আমিরশাহীর উদ্দেশে রওনা দেবেন তাঁরা। সিএসকে জানিয়েছিল, অগস্টের দ্বিতীয় সপ্তাহেই আমিরশাহী চলে যেতে চেয়েছিল তারা। কিন্তু বোর্ডের নির্দেশিকা অনুযায়ী ২০ অগস্টের পরেই দেশ ছাড়তে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। আমিরশাহী যাওয়ার পরে সাতদিনে বায়ো-বাবলের মধ্যে থাকতে হবে ক্রিকেটারদের। তার মাঝে তিনবার নমুনা পরীক্ষা করা হবে তাঁদের। প্রতিটি রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁদের আউটডোর অনুশীলন করার অনুমতি দেওয়া হবে। টুর্নামেন্ট চলাকালীন প্রতি পাঁচদিন অন্তর নমুনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারার পর থেকে আর মাঠে নামেননি ধোনি। তাই সবাই তাঁর দিকেই তাকিয়ে রয়েছেন। তবে চেন্নাই দলে ধোনি ছাড়াও রায়না, হরভজন, পীযুষ চাওলা, অম্বাতি রায়ুডুর মতো ক্রিকেটাররা রয়েছেন, যাঁরা গত বছর আইপিএলের ফাইনালের পর থেকে আর প্রতিযোগিতামূলক খেলায় নামেননি। তাই সব দলের আগেই প্রস্তুতি শুরু করতে চাইছে চেন্নাই। যদিও করোনা সংক্রমণের আগেই চেন্নাইয়ে প্রি-সিজন ক্যাম্প শুরু করেছিল চেন্নাই। সেখানে ধোনি, রায়নারা যোগ দিয়েছিলেন। অনেকদিন ক্রিকেটের বাইরে থাকলেও বেশ ভাল ছন্দেই দেখা যাচ্ছিল ধোনিকে। কিন্তু মাঝপথে খেলাধুলো বন্ধ হয়ে যাওয়ায় সেই ক্যাম্প বাতিল করতে হয়। তারপরে দীর্ঘ বিরতির পরে ফের মাঠে নামতে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। ১৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে আইপিএল।

```