Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সনির সোনার ছোঁয়া, তবু জয় এল না বাগানের

দ্য ওয়াল ব্যুরো: সনি...সনি...সনি.... শনিবাসরীয় যুবভারতীতে এই একটাই নাম সুনামির মতো ভেসে বেড়াত, যদি না শেষ মুহূর্তে আইজলের রক্ষাকর্তা হয়ে উঠে আসতেন ডেভিড। সহজ সুযোগ নষ্টের বন্যা আর অতিরিক্ত সময়ে ডেভিডের গোলেই ৩ পয়েন্ট হাতছাড়া করল বাগান। প্র

সনির সোনার ছোঁয়া, তবু জয় এল না বাগানের

শেষ আপডেট: 3 November 2018 13:40

দ্য ওয়াল ব্যুরো: সনি...সনি...সনি.... শনিবাসরীয় যুবভারতীতে এই একটাই নাম সুনামির মতো ভেসে বেড়াত, যদি না শেষ মুহূর্তে আইজলের রক্ষাকর্তা হয়ে উঠে আসতেন ডেভিড। সহজ সুযোগ নষ্টের বন্যা আর অতিরিক্ত সময়ে ডেভিডের গোলেই ৩ পয়েন্ট হাতছাড়া করল বাগান। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো তাঁদের। আগের ম্যাচে গোকুলামের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ডিফেন্সের ভুলে ২ পয়েন্ট খোয়াতে হয়েছিল শঙ্করলাল চক্রবর্তীর ছেলেদের। এ দিনও শুরু থেকে দু পক্ষই খেলাটা ধরে খেলার চেষ্টা করছিল। মোহনবাগানের আক্রমণ বেশি থাকলেও আইজলের জমাট ডিফেন্স ভেদ করা সম্ভব হচ্ছিল না। এরমধ্যেই একাধিক সুযোগ পেয়েছিলেন ডিকা। কিন্তু ডিকার খেলা দেখে মনে হলো, ঘরোয়া লিগের সেই ফর্ম বোধহয় বাড়িতেই ফেলে এসেছেন। কোনও উদ্যম নেই, গোলের সামনে সহজ সুযোগ নিষ্ট করছেন। ২৮ মিনিতের মাথায় খেলার গতির বিপরীতে গিয়ে গোল করে আইজলকে এগিয়ে দেন মাপুইয়া।

আরও পড়ুন উৎসবের কলকাতায় ফাঁকা ইডেনেই কি খেলতে হবে রোহিতদের?

গোল খাওয়ার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাগান। পিন্টু মাহাতা, হেনরি চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারছিলেন না। ৪০ মিনিটের মাথায় ওমরের ফ্রিকিক দারুণ বাঁচান গোলরক্ষক গুরপ্রীত সিং। ৪৩ মিনিটের মাথায় পিন্টু মাহাতার কর্নার থেকে ফিরতি বলে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে সমতা ফেরান কিমকিমা। দ্বিতীয়ার্ধেও আক্রমণ করতে থাকে মোহনবাগান। নিজের সুযোগ কাজে লাগালে এ দিন ডিকা হয়তো হ্যাটট্রিক করতে পারতেন। ৬০ মিনিটের মাথায় মাঠে চিৎকার। ওমরের জায়গায় নামছেন সনি। সনি নামতেই তাঁকে অধিনায়কের আর্ম ব্যান্ড পরিয়ে দিলেন কিংসলে। মোহনবাগানের খেলার ধরণ পালটে গেল। বাঁ প্রান্ত ধরে একের পর এক ক্রস পাঠাতে থাকলেন বক্সে। মাঠে নামার ৯ মিনিট পড়েই বক্সের বাইরে বল ধরে ডিফেন্ডারকে কাটিয়ে গতিতে বক্সের মধ্যে ঢুকে ডান পায়ে সেকেন্ড পোস্ট দিয়ে বল জড়ালেন জালে। যুবভারতীতে নেমে এল আগাম দীপাবলি। তারপরে শুধুই বাগানের আক্রমণ। আরও বেশি গোলের ব্যবধান বাড়ানো যেত। কিন্তু হেনরি-ডিকারা আরও কিছু সহজ সুযোগ নষ্ট করেন। এর এই সুযোগ নষ্টেরই খেসারত দিতে হলো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের বাইরে ফ্রিকিক পায় আইজল। অধিনায়ক ডেভিডের দুরন্ত ফ্রিকিক শঙ্করকে পরাস্ত করে জড়িয়ে গেল জালে। ২-২ গোলে ড্র হলো খেলা। ৩০ মিনিটের খেলায় সনি নিজের ঝলক দেখালেও জয় পেল না বাগান। একদিকে ডিকার খারাপ ফর্ম। অন্যদিকে ডিফেন্সে মাঝেমধ্যে দাঁড়িয়ে যাওয়ার প্রবণতা না ঠিক করতে পারলে ভুগতে হবে বাগানকে। একা সনিও কিছু করতে পারবেন না।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```