Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

চোট পেয়ে ছিটকে গেলেন ভুবনেশ্বর, নেটে ফিরছেন বুমরাহ

দ্য ওয়াল ব্যুরো: একদিকে যখন বুমরাহর ফিরে আসার খবরে ভারতীয় সমর্থকরা আনন্দিত, ঠিক তখনই চোটের কারণে ফের দলের বাইরে বেরিয়ে গেলেন ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর জায়গায় দলে ঢুকেছেন শার্দুল ঠাকুর। হ্যামস্ট্রিংয়ের চো

চোট পেয়ে ছিটকে গেলেন ভুবনেশ্বর, নেটে ফিরছেন বুমরাহ

শেষ আপডেট: 14 December 2019 09:18

দ্য ওয়াল ব্যুরো: একদিকে যখন বুমরাহর ফিরে আসার খবরে ভারতীয় সমর্থকরা আনন্দিত, ঠিক তখনই চোটের কারণে ফের দলের বাইরে বেরিয়ে গেলেন ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর জায়গায় দলে ঢুকেছেন শার্দুল ঠাকুর। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে দলে ফিরেছিলেন ভুবনেশ্বর কুমার। তিনটি ম্যাচেই খেলেন তিনি। নির্ণায়ক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল ভারতের পেসারকে। কিন্তু সেই ম্যাচেই ফের কুঁচকিতে চোট পান তিনি। প্রথমে ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল চোট পরীক্ষা করে তবেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, ভুবি খেলছেন না। তাঁর জায়গায় স্কোয়াডে ঢুকছেন শার্দুল ঠাকুর। ভারতীয় পেসারদের চোট-আঘাতের পরিমাণ বর্তমানে আগের থেকে অনেক কম। শামি আগে যথেষ্ট চোটপ্রবণ ছিলেন। নিজের ফিটনেস অনেক ভাল করেছেন তিনি। ইশান্ত, বুমরাহও ধারাবাহিকভাবে অনেকদিন খেলছেন। কিন্তু গত ১৫ মাসে বেশ কয়েকবার চোট পেয়েছেন ভুবনেশ্বর। তাঁর বলের যা গতি, কিংবা যে অ্যাকশন তাতে এত চোট পাওয়া উচিত নয় এই পেসারের। কিন্তু তারপরেও তিনি কেন এত চোট পাচ্ছেন তা ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে।
অন্যদিকে স্ট্রেস ফ্র্যাকচারে বেশ কিছুদিন দলের বাইরে যশপ্রীত বুমরাহ। এতদিন রিহ্যাবে ছিলেন তিনি। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বুমরাহর রিহ্যাব যথেষ্ট ভাল হয়েছে। এবার নেটে বল করবেন তিনি। আর তাই রবিবার থেকে শুরু হওয়া একদিনের সিরিজের প্র্যাকটিসে দেখা যাবে তাঁকে। দলে না থাকলেও বিরাটদের বিরুদ্ধে নেটে বল করতে দেখা যাবে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা এই বোলারকে। ফিজিও ও ট্রেনারের পর্যবেক্ষণে থাকবেন বুমরাহ। এতে তাঁর আত্মবিশ্বাস অনেক বাড়বে বলেই জানানো হয়েছে বোর্ডের তরফে। এরপরে নিউজিল্যান্ডে সিরিজ রয়েছে ভারতের। তার আগেই ভারতীয় এ দলের সঙ্গেই বুমরাহ সেখানে যাবেন বলে বোর্ড সূত্রে খবর। সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই বুমরাহকে আগে পাঠানো হচ্ছে বলে খবর। কারণ কিউয়িদের বিরুদ্ধে জিততে হলে বুমরাহই হবেন কোহলির প্রধান অস্ত্র। তাই তাঁর দিকে এত নজর দিচ্ছে বোর্ড।

```