Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

চেন্নাই থেকে হায়দরাবাদে সরল আইপিএল ফাইনাল, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার বিশাখাপত্তনমে

দ্য ওয়াল ব্যুরো: সম্ভাবনা আগে থেকেই ছিল। সেটাই সত্যি হলো। আইপিএল-এর ফাইনাল সরে গেল চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম থেকে। চলতি মরসুমের ফাইনাল হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। আগের সূচি অনুযায়ী হায়দরাবাদে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়

চেন্নাই থেকে হায়দরাবাদে সরল আইপিএল ফাইনাল, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার বিশাখাপত্তনমে

শেষ আপডেট: 22 April 2019 15:11

দ্য ওয়াল ব্যুরো: সম্ভাবনা আগে থেকেই ছিল। সেটাই সত্যি হলো। আইপিএল-এর ফাইনাল সরে গেল চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম থেকে। চলতি মরসুমের ফাইনাল হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। আগের সূচি অনুযায়ী হায়দরাবাদে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হওয়ার কথা ছিল। সেই খেলা দুটো সরে গিয়েছে বিশাখাপত্তনমে। অবশ্য প্রথম কোয়ালিফায়ার হবে চেন্নাইয়ে। সোমবার বোর্ডের তরফে এ কথা জানিয়ে দেন প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই। তিনি বলেন, “বিসিসিআইয়ের সঙ্গে চেন্নাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঝামেলার জন্য আইপিএল চলাকালীন চিপক স্টেডিয়ামের আই, জে ও কে এই তিনটি ব্লক বন্ধ রাখা হয়েছে। এমনি খেলায় ঠিক আছে, কিন্তু ফাইনালের মত খেলায় তিনটে ব্লক বন্ধ থাকলে অনেক কম লোক খেলা দেখতে আসতে পারবেন। ফাইনালে দর্শক সংখ্যাটাই আমাদের সবথেকে বেশি প্রায়োরিটি থাকে। আমরা এই ব্যাপারে আইপিএল গভর্নিং বডিকে আগেই জানিয়েছিলাম চেন্নাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলতে। কিন্তু কোনও সবুজ সঙ্কেত মেলেনি। তাই ফাইনালের মাঠ বদল করা হলো।” https://twitter.com/ANI/status/1120298188123123717 কিন্তু ফাইনাল চলে গেলেও প্রথম কোয়ালিফায়ারের দায়িত্ব পেয়েছে চেন্নাই। অন্য দুটি ম্যাচ অর্থাৎ এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হওয়ার কথা ছিল হায়দরাবাদে। কিন্তু ৬, ১০ ও ১৪ মে সেখানে নির্বাচন থাকায় পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা যাচ্ছে না। তাই ৮ মে’র এলিমিনেটর ও ১০ মে’র দ্বিতীয় কোয়ালিফায়ার পাঠানো হয়েছে বিশাখাপত্তন্নমে। বোর্ডের তরফে জানানো হয়েছে, যদিও বিশাখাপত্তনপমে আইপিএল-এর কোনও ম্যাচ হয়নি, তবুও এই মাঠকে ব্যাক আপ হিসেবে রাখা হয়েহিল। অবশ্য হায়দরাবাদে ১২ মে ফাইনাল করতে কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছে বোর্ড।

```