Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

টোকিও প্যারালিম্পিকে প্রথম পদক, রুপো আনলেন ভাবিনাবেন

দ্য ওয়াল ব্যুরোঃ টোকিও প্যারালিম্পিকে ইতিহাসে গড়লেন ভারতের ভাবিনাবেন পটেল। রবিবার ভারতীয় সময় অনুযায়ী বেশ সাতসকালেই টেবিল টেনিসে রুপো জিতলেন তিনি। প্যারালিম্পিকে এটাই ভারতের প্রথম পদক জয়। এদিন চিনের ঝাও ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হ

টোকিও প্যারালিম্পিকে প্রথম পদক, রুপো আনলেন ভাবিনাবেন

শেষ আপডেট: 29 August 2021 16:28

দ্য ওয়াল ব্যুরোঃ টোকিও প্যারালিম্পিকে ইতিহাসে গড়লেন ভারতের ভাবিনাবেন পটেল। রবিবার ভারতীয় সময় অনুযায়ী বেশ সাতসকালেই টেবিল টেনিসে রুপো জিতলেন তিনি। প্যারালিম্পিকে এটাই ভারতের প্রথম পদক জয়। এদিন চিনের ঝাও ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভাবিনাবেন। খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)। এদিন প্রথম গেমেই চিনের ঝাও ইংয়ের কাছে ৭-১১ ব্যবধানে পিছিয়ে যান ভাবিনা। ফাইনালে প্রথম গেম থেকেই দাপট দেখাতে শুরু করেন চিনা প্রতিপক্ষ। তাঁর ব্যাকহ্যান্ডের কোনও প্রত্যুত্তর ছিল না ভাবিনার কাছে। যার ফলে শুরু থেকেই একের পর এক পয়েন্ট হারাতে থাকেন তিনি। দ্বিতীয় গেমেও শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন ঝাও ইং। ৫-১১ ব্যবধানে এই সেটটিও হেরে যান ভাবিনাবেন। চিনা প্রতিপক্ষের ফাইনাল জিতে সোনা জয় করা তখন স্রেফ সময়ের অপেক্ষা। ফাইনালের আগে একের পর এক হার্ডল টপকে, তাবড় তাবড় খেলোয়াড়কে হারিয়ে সোনা জয়ের এত কাছে এসেও ভাবিনাবেন শেষ বাধাটা টপকাতে পারলেন না। ৬-১১ ব্যবধানে শেষ গেম হেরে গেলেন তিনি। তবে ভারতকে প্যারালিম্পিকে প্রথম পদক এনে দিলেন তিনি, এই বা কম কিসের! সোনা না পেলেও রুপো জিতলেন ভারতের 'সোনার মেয়ে'। ভাবিনার সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন তিনি তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। লিখেছেন, ভাবিনা প্যাটেল ইতিহাস লিখেছেন। ঐতিহাসিক রুপোর মেডেল তিনি ঘরে আনছেন। এর জন্য ওঁকে অভিনন্দন। ওঁর জীবনের কাহিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। https://twitter.com/narendramodi/status/1431814613935394816?s=19 ভাবিনাবেনকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি টুইটে লিখেছেন, টোকিও পারালিম্পিকে রুপো জয়ের জন্য ভাবিনাবেনকে হার্দিক অভিনন্দন। এই ঐতিহাসিক জয়ের জন্য আমরা গর্বিত। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। https://twitter.com/MamataOfficial/status/1431843192517713925?s=19

```