দ্য ওয়াল ব্যুরো: নিজেদের ঘরের মাঠে কি দারুণ ফুটবল শুরু করলেন ইংল্যান্ড ফুটবলাররা। প্রথম থেকেই ইউরো ফাইনাল ম্যাচে ব্রিটিশ ঝড় শুরু। তার রেশ ধরে রাখতেই খেলার দুই মিনিটের মাথায় গোল করে এগিয়ে গেল ইংল্যান্ড।
ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় ইতালির জালে বল জড়ান লিউক শ। ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে যায়। ট্রিপিয়ারের পাস থেকে গোল করেন লিউক।
বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানের পর দু'দেশের জাতীয় সঙ্গীত হয়েছে। তারপর ধনকুবের রেফারি বিয়র্ন কুপার্সের বাঁশিতে শুরু ইউরোর ২০২০-র খেতাবি লড়াই। প্রথম থেকেই ঘরের মাঠে ইংল্যান্ড এমন খেলতে শুরু করে মনে হবে বিপক্ষকে ছিঁড়ে ফেলবে। ইতালি ভেবেছিল রক্ষণাত্মক ফাঁদ ফেলে আটকে দেবে হ্যারি কেনদের। কিন্তু সেই ছকে পা দেননি তারা।
https://twitter.com/Squawka/status/1414304791795220489
এদিকে, খেলা শুরুর আগে লন্ডনের রাস্তায় তাণ্ডব চালাল হুলিগানরা। ব্রিটিশ সমর্থকদের উন্মত্ততায় লন্ডনের রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ইতালির জার্সি রাস্তায় ফেলে সেটি পা দিয়ে মাড়াচ্ছে তারা। এই নিয়ে পুলিশ তটস্থ ছিল না বলে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যদিও মাঠে এই নিয়ে সতর্ক রয়েছে উয়েফা। তারা বলেই দিয়েছে কেউ গুন্ডামি করতে গিয়ে ধরা পড়লে তাদের সঙ্গে সঙ্গে শ্রীঘরে পাঠানো হবে।