Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

‘কাপ ঘরে নিয়ে এসো!’ ভিডিওবার্তায় টিম ইন্ডিয়াকে চাগিয়ে দিলেন হার্দিক

দল থেকে ছিটকে গেলেও বিশ্বকাপ জেতার স্বপ্ন ভাঙতে চান না হার্দিক। তাই হুঙ্কার দিলেন কাপ দেশে ফেরানোর।

‘কাপ ঘরে নিয়ে এসো!’ ভিডিওবার্তায় টিম ইন্ডিয়াকে চাগিয়ে দিলেন হার্দিক

শেষ আপডেট: 18 November 2023 19:59

দ্য ওয়াল ব্যুরো: দলের সহ-অধিনায়ক ছিলেন, কিন্তু গোড়ালিতে গুরুতর চোট পেয়ে ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। এমনকী বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন তিনি। দলের বাইরে থেকেই তাই বিশ্বকাপ খেলতে দেখতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। কিন্তু তিনি বেরিয়ে গেলেও বিশ্বকাপ জিততে চাইছেন যে কোনও মূল্যে। তাই রোহিত-বিরাটদের উদ্দেশে সোশ্যাল মিডিয়াতেই দেশে কাপ ফিরিয়ে আনার হুঙ্কার দিলেন।

লিগ পর্যায়ের ম্যাচে পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎই চোট পেয়েছিলেন হার্দিক। প্রায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। এরপরই বেঙ্গালুরুর এনসিএ-তে যান চোট সারানোর জন্য। কিন্তু এত তাড়াতাড়ি তা ঠিক হওয়ার নয়। তাই মাঝপথেই দল থেকে ছিটকে যেতে হয়। বদলে স্কোয়াডে আসেন প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু দল থেকে ছিটকে গেলেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভুলতে পারছেন না হার্দিক। তাই দলের উদ্দেশে তিনি ফাইনালের আগের দিন জয় উপহার চাইলেন।

এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন হার্দিক। সেখানে তিনি বলছেন, “বন্ধুরা, আমি এই দলকে নিয়ে এখনও বেশি গর্ব করতে পারি না। কারণ আমরা এখন পর্যন্ত যা যা করেছি, যতদূর এসেছি তার কৃতিত্ব আমাদের গত কয়েক বছরের কঠোর পরিশ্রমের। আর এখন আমরা গৌরব থেকে মাত্র এক ধাপ দূরে। আমরা ছোটবেলা থেকেই এমন বিশেষ কিছু করার স্বপ্ন দেখেছি। শুধু নিজেদের জন্য নয়, আমাদের সঙ্গে থাকা কোটি কোটি মানুষের জন্য বিশ্বকাপটি তুলে আনো। আমার সমস্ত ভালবাসা তোমাদের সঙ্গে। চলো এবার কাপ ঘরে নিয়ে আসি। জয় হিন্দ!”


```