Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

কুলদীপকে সামলাতে জানেন উইলিয়ামসন, ওঁকে বল করা চাপের! বলছেন সানি

২০১৯ সালের পুনরাবৃত্তি চাইছে না রোহিত শর্মার নতুন ভারত।

কুলদীপকে সামলাতে জানেন উইলিয়ামসন, ওঁকে বল করা চাপের! বলছেন সানি

শেষ আপডেট: 15 November 2023 10:01

দ্য ওয়াল ব্যুরো: এবারের বিশ্বকাপ টিম ইন্ডিয়ার কাছে আক্ষরিক অর্থেই 'স্পেশ্যাল'। ব্যাটাররা তো বটেই, বোলাররাও বাইশ গজে আগুন ঝরাচ্ছেন। ভারতীয় পেসাররা তো স্বপ্নের ফর্মে। তবে কম যাচ্ছেন না স্পিনাররাও। জাদেজা, কুলদীপ কবজির মোচড়ে রীতিমতো ম্যাজিক দেখাচ্ছেন। তাঁরা কি বুধবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রাস হতে পারবেন? এমনটা মনে করছেন না দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। তাঁর মতে, কুলদীপ যত ভালই বোলিং করুন না কেন, সেমিতে কেন উইলিয়ামসনকে বেকায়দায় ফেলা চাপের।

এবারের বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলে ১৮৭ রান করে ফেলেছেন কেন। গড় প্রায় ৯৩.৫০। যা ওয়ানডে ক্রিকেটে বেশ ভালই। সেই প্রসঙ্গে সানি বলছেন, ”কেনের পা বেশ ভাল নড়াচড়া করে। পিচে বল পড়ে ঘুরছে দেখলেই ও এগিয়ে গিয়ে ব্যাটিং করে। বল ঘোরার সুযোগটুকু দেয় না। তাই কুলদীপ যতই ভাল বল করুক না কেন, সেমিতে ওঁকে খেলতে উইলিয়ামসনের বিশেষ সমস্যা হবে বলে মনে হয় না।" একইসঙ্গে সুনীল এও বলেছেন, "কেন উইলিয়ামসন একজন গ্রেট প্লেয়ার। ও জানে, সেমিফাইনালে ম্যাচের রাশ কীভাবে নিজেদের দখলে রাখতে হবে।"

উল্লেখ্য, রাউন্ড রবিন পর্বে ভারতীয় দলের প্রত্যেকটি খেলোয়াড় নিজেদের খেলায় ছাপ রেখেছেন। ব্যাটার থেকে শুরু করে বোলাররা, সবাই অনবদ্য খেলছেন। ফলত একটা টিম গেমের ছাপ দেখা যাচ্ছে রোহিতদের খেলায়। কিন্তু সেমিফাইনালে কী হবে, আপাতত সেদিকেই নজর সকলের। কারণ, ২০১৯-এর পর এবারও বিশ্বকাপ সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। গতবার অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল। গোটা টুর্নামেন্টে ভাল খেলেও সেমিতে হেরে দেশে ফিরেছিলেন ধোনি-কোহলিরা। এবার কোনওভাবেই সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না রোহিতের নতুন ভারত।


```