Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

গুগলের পেজে কুস্তিগীর, ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ীকে সম্মান জানাচ্ছে ডুডল

দ্য ওয়াল ব্যুরো: ভারতের হয়ে প্রথম অলিম্পিক পদক কে জিতেছিলেন? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। ভারতীয় সেই কুস্তিগীরকে তাঁর ৯৭ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছে গুগল (Google Doodle)। খাশাবা দাদাসাহেব যাদব (Khash

গুগলের পেজে কুস্তিগীর, ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ীকে সম্মান জানাচ্ছে ডুডল

শেষ আপডেট: 15 January 2023 10:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতের হয়ে প্রথম অলিম্পিক পদক কে জিতেছিলেন? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। ভারতীয় সেই কুস্তিগীরকে তাঁর ৯৭ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছে গুগল (Google Doodle)। খাশাবা দাদাসাহেব যাদব (Khashaba Dadasaheb Jadhav), ক্রীড়া জগৎ তাঁকে কেডি যাদব (KD Jadav) নামে চেনে। সেই মানুষটিই আজ জ্বলজ্বল করছে গুগলের পেজে।

কে এই কেডি যাদব?

১৯২৬ সালের ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের গোলেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন কেডি যাদব। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার মানুষটি যখন মাঠে নামতেন, তখন সেসময়কার বড় বড় কুস্তিগীররা ভয় পেতেন। বহু নামজাদা কুস্তিগীরকে পরাজিত করে, এগিয়ে গেছেন তিনি। তিনিই প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি অলিম্পিকে প্রথম পদক জিতেছিলেন। ১৯৫২ সালে হেলসিঙ্কিতে তিনি এই পদক জেতেন। জার্মানি, মেক্সিকো ও কানাডার কুস্তিগীরদের হারিয়ে ব্রোঞ্জ পদক পান কেডি।

ছোট থেকেই কুস্তি দেখে বড় হয়েছেন কেডি। তাঁর বাবাও ছিলেন একজন কুস্তিগীর। ১০ বছর বয়স থেকেই কুস্তিতে হাতেখড়ি হয় বাবার হাত ধরেই। ১৯৪৮ সালের অলিম্পিকেও তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু সেবার ষষ্ঠ স্থানে শেষ করেছিলেন তাঁর যাত্রা। সেবার লন্ডন থেকে খালি হাতে ফিরলেও চার বছর পর গলায় মেডেল ঝুলিয়ে ভারতে ফেরেন কেডি।

তিনি যেমন কুস্তিগীর ছিলেন, তেমনই একজন ভাল সাঁতারু এবং দৌড়বিদও ছিলেন। মাঝারি হাইটের যাদব কিন্তু রিংয়ে তাঁর থেকে লম্বা কুস্তিগীরদের অনায়াসেই কাত করতেন। কিন্তু ভাগ্য সহায় না থাকায় বেশিদিন খেলতে পারেননি। ১৯৫২ সালে অলিম্পিকে সাফল্য পাওয়ার পরপরই হাঁটুতে মারাত্মক চোট পান। সেই চোটের কারণেই আর তিনি খেলতে পারেননি।

কুস্তিকে বিদায় জানানোর পর পুলিশে যোগ দেন। ১৯৮৪ সালের ১৪ অগস্টে তিনি মারা যান। কিন্তু জীবনকালে কোনও পুরস্কার পাননি তিনি। তবে ২০০০ সালে কেডি যাদবকে মরণোত্তর অর্জুন পুরস্কার দেওয়া হয়।

৪ বছর আগে হারিয়ে গিয়েছিল, একলা ‘স্যুটকেস’ ঘুরে এল হন্ডুরাস-হাউস্টন-শিকাগো


```