Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

হোলিতে খুশির খবর লাল হলুদে, ইস্টবেঙ্গলের সঙ্গে দু’বছরের চুক্তি ফরাসি তারকার!

ভুবনেশ্বরে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে ইস্টবেঙ্গল সামনের বার এএফসি কাপ খেলার যোগ্যতা আদায় করেছে। যে কারণে আগামী মরশুমের জন্য দলগঠনে উদ্যোগী হয়েছে তারা।

হোলিতে খুশির খবর লাল হলুদে, ইস্টবেঙ্গলের সঙ্গে দু’বছরের চুক্তি ফরাসি তারকার!

শেষ আপডেট: 25 March 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএলের মধ্যেই পাঞ্জাবের ফরাসি তারকার সঙ্গে চুক্তি সেরে নিল ইস্টবেঙ্গল। সোমবার হোলির দিন এই খবর লাল হলুদ ক্লাবের সূত্রে জানা গিয়েছে।

পাঞ্জাব এফসি-র হয়ে এবার বেশ ভাল খেলছেন ফরাসি তারকা মাদিহ তালাল। এই নামী মিডফিল্ডারকে আগামী দুই মরশুমের জন্য চুক্তিবদ্ধ করতে চলেছে বলে ময়দানে খবর। এমনকী ওই তারকার মেডিকেল পরীক্ষাও হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

ভুবনেশ্বরে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে ইস্টবেঙ্গল সামনের বার এএফসি কাপ খেলার যোগ্যতা আদায় করেছে। যে কারণে আগামী মরশুমের জন্য অনেক আগেই দলগঠনে উদ্যোগী হয়েছে তারা। তালালের গোল করার ক্ষমতাও রয়েছে। তিনি চলতি মরশুমে চারটি গোল করেছেন, আর গোল করার পাস বাড়িয়েছেন আটটি।   

এই ফরাসি তারকাকে প্রস্তাব দিয়েছিল চেন্নাইয়িন এফসি ও বেঙ্গালুরু এফসি-র মতো দক্ষিণের দুটি নামী ক্লাব। কিন্তু ইস্টবেঙ্গলের আর্থিক প্রস্তাব ভাল লেগেছে এই ২৬ বছরের তারকার। সবথেকে বড় কথা, মাদিহ তালালকে পেতে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত মরিয়া ছিলেন। তিনিই কথা বলেছেন এক্ষেত্রে। এমনকী তালাল চেয়েছিলেন তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করা হোক, সেটিও করেছেন লাল হলুদের বিনিয়োগকারী সংস্থার আধিকারিকরা।  

পাঞ্জাব এফসি-র কোচ স্টাইকোস ভারগেটিসের সঙ্গেও নাকি কথা হয়েছে লাল হলুদ কোচের। তিনিও সম্মতি দিয়েছেন তালালকে রিলিজের বিষয়ে।  ক্লেটন সিলভা, হিজাজি মাহেরদেরে পাশে তালাল এলে আরও শক্তিশালী হবে টিম ইস্টবেঙ্গল। 


```