Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত

কাতারের বদলা প্যারিসে, আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক্স ফুটবলের শেষ চারে ফ্রান্স

প্যারিস অলিম্পিক্স ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফরাসিদের জয় সেই দুঃখ, অপমানে কিছুটা হলেও প্রলেপ দিল।

কাতারের বদলা প্যারিসে, আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক্স ফুটবলের শেষ চারে ফ্রান্স

সারা ম্যাচে ভাল খেলেও ফ্রান্সের কাছে হার আর্জেন্টিনার। প্যারিসে।

শেষ আপডেট: 3 August 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো: কাতারে বিশ্বকাপ ফুটবল ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হার মেনেছিল কিলিয়ান এমবাপের ফ্রান্স। সেই হারের ক্ষত ছিলই। তারপর কোপা জয়ের পরে আর্জেন্টিনা ফুটবলারদের বর্ণবৈষম্য বিদ্রুপে ফ্রান্স আরও বদলা নেওয়ার মঞ্চ খুঁজছিল। অবশেষে প্যারিস অলিম্পিক্স ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফরাসিদের জয় সেই দুঃখ, অপমানে কিছুটা হলেও প্রলেপ দিল।

শুক্রবার রাতে ফ্রান্সের ১-০ ব্যবধানে জয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে বিদায় করে তারা সেমিতে জায়গা করে নিয়েছে। প্যারিসের মাতমুট আটলান্টিক স্টেডিয়ামে বলের দখল, লক্ষ্যে শট, গোলচেষ্টা সবদিকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের ৫মিনিটে ফ্রান্সের জ্যাঁ ফিলিপে মাতেতার করা গোলটি তাদের সব অপমানের জবাব দিয়ে দিয়েছে। খেলা শেষে দুই দলের মধ্যে ফের ঝামেলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

হাতাহাতির এক পর্যায়ে ফ্রান্সের বদলি খেলোয়াড় এনজো মিলোতকে লালকার্ড দেখান রেফারি। যে কারণে সেমিফাইনালে মিশরের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না এই ফরাসি মিডফিল্ডার।

এই ম্যাচেও খেলোয়াড়দের মতো দাঙ্গায় মেতেছিল দর্শকরাও। আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন ফরাসি দর্শকরা। পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করে। পুলিশের তৈরি বেষ্টনির মাধ্যমে নিরাপদে মাঠ ছাড়েন আর্জেন্টিনার দর্শকরা।

শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার ফুটবলাররা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখনও দুয়ো ধ্বনি দিচ্ছিলেন ফরাসি দর্শকরা। একটা অদ্ভুত বাঁশিও বাজিয়েছেন।

 ঘরের মাঠে খেলার জন্য দর্শক সমর্থন বেশি পেয়েছে ফরাসি ফুটবলাররা। চাপে পড়ে যান মেসির ভাইরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের সম্ভাবনা তৈরি করেছিল আর্জেন্টিনা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি হ্যাভিয়ের মাসচেরানোর দল। অপরদিকে ৮৪ মিনিটে আরও একটি গোলের দেখাও পেয়েছিল ফ্রান্স। তবে গোলটি ভিএআর চেকে বাতিল করে দেন রেফারি। ফরাসিদের বিপক্ষে ফাউলের সিদ্ধান্ত দেন তিনি।


```