
শেষ আপডেট: 19 June 2018 08:02
প্র্যাকটিসে পেপ টক দিচ্ছেন সালাহ্ [/caption]
সম্প্রতি ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটা সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উরুগুয়ের কাছে হারের যন্ত্রণা তাঁদের বক্তব্যেই স্পষ্ট। ৮৯ মিনিট পর্যন্ত সুয়ারেজ-কাভানিদের আটকে দেওয়ার পর শেষ মুহূর্তের ভুলে ম্যাচ হাতছাড়া হবে তা ভাবেননি তাঁরা। সালাহ্ ছাড়া প্রথম
ম্যাচ ড্রয়ের লক্ষ্যেই নেমেছিলেন তাঁরা।
ইজিপ্টের কোচের বক্তব্য, সালাহ্ সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু উরুগুয়ের ডিফেন্স অনেক বেশি শারীরিক ফুটবল খেলে বলে সালাহ্কে নামানোর ঝুঁকি নেননি তিনি। কিন্তু প্রথম ম্যাচ হেরে যাওয়াতে আর কোনও উপাই নেই। মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বিরুদ্ধে খেলবেন সালাহ্।
'মিশরের ফ্যারাও' নিজেও মুখিয়ে আছেন রাশিয়ার বিরুদ্ধে খেলতে নামার জন্য। দলকে উদ্বুদ্ধ করছেন সবসময়। তাঁর বক্তব্য, রাশিয়ার মাটিতে নিজেদের ছাপ না ফেলে রাশিয়া ছাড়বেন না তাঁরা। নিজেদের লক্ষ্য সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল। তাঁদের মূল লক্ষই হলো পরবর্তী রাউন্ডে পৌঁছানো। জানেন তাঁদের রাস্তা কঠিন। কিন্তু এই কঠিন পথ পেরোতে তাঁরা বদ্ধপরিকর।
https://twitter.com/FIFAWorldCup/status/1008942451762122753
অন্যদিকে গ্রুপের প্রথম ম্যাচে সৌদিকে দুরমুশ করে বড় জয় পেয়েছে হোস্ট নেশন। তাই অতিরিক্ত আত্মবিশাসী তারা। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে যেটা সমস্যার, সেটা হলো তাঁদের দুই সেন্ট্রাল ডিফেন্ডারের বয়স ৩৪ ও ৩৭। তাই সালাহ্র মতো গতিশীল স্ট্রাইকারকে সামলাতে হিমশিম খেতে পারে রাশিয়া ডিফেন্স।
পুরোদমে অনুশীলন শুরু করেছেন সালাহ্। নিজের নামের প্রতি সুনাম করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। একটা গোটা দেশের ভার বয়ে নিয়ে এসেছেন বিশ্বকাপে। দেশের মানুষও তাকিয়ে আছেন তাঁর দিকেই। আর তাই বিশ্বকাপের মঞ্চে নিজেকে মেলে ধরতে তৈরি 'মিশরীয় সভ্যতার জনক'।