
শেষ আপডেট: 6 July 2018 11:34
দ্য ওয়াল ব্যুরো: জৌলুস হারিয়েছে বেশ কয়েক বছর হলো। বাংলার ফুটবল নিয়ামক সংস্থার নামাঙ্কিত ট্রফি এখন প্রায় গুরুত্বহীনের তালিকায়। একটা সময় যে টুর্নামেন্ট খেলে গিয়েছে স্যান্টোস, পামেইরাসের মতো ক্লাব সেই টুর্নামেন্ট এখন হয় নমঃ নমঃ করে। আর সেই ১২২তম আইএফএ- শিল্ডের প্রথম ম্যাচে গোলের বন্যা বইয়ে দিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।
অনূর্ধ ১৯ এই টুর্মামেন্টে শুক্রবার ইস্টবেঙ্গল নিজেদের মাঠে নেমেছিল সেল-এর বিরুদ্ধে। সেই ম্যাচে লাল-হলুদ জিতল ৬-১ গোলে। ইস্টবেঙ্গলের হয়ে একাই ৫ টি গোল করেন তেতে পুঁইয়া। অন্য গোলটি আসে সুরঞ্জিতের বুট থেকে।
বারাসাত স্টেডিয়ামে অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্স। সেই ম্যাচে গোয়ার দলটিকে ৭-১ গোলে হারাল সবুজ-মেরুন।