Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

Indian Flag in Pakistan: কেন করাচিতে উড়ল না ভারতের তেরঙ্গা? বিতর্কিত মন্তব্য পাকিস্তানের

বিতর্কের ঝড় উঠতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনওক্রমে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে।

Indian Flag in Pakistan: কেন করাচিতে উড়ল না ভারতের তেরঙ্গা? বিতর্কিত মন্তব্য পাকিস্তানের

ভারতীয় পতাকা বিতর্কে সাফাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের

শেষ আপডেট: 17 February 2025 21:12

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড চরম বিতর্কের মুখে পড়েছে। সম্প্রতি করাচি স্টেডিয়ামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। কিন্তু, এই ভিডিওয় ভারতের তেরঙা দেখতে পাওয়া যায়নি। ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলগুলো অংশগ্রহণ করছে, তাদের পতাকা অবশ্য দেখতে পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্য়ে প্রচন্ড জলঘোলা শুরু হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। 

বিতর্কের মুখে "সাফাই' PCB-র

বিতর্কের ঝড় উঠতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনওক্রমে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে। তাদের দাবি, স্টেডিয়ামে শুধুমাত্র সেইসকল দেশের পতাকাই লাগানো হয়েছে, যারা পাকিস্তানে ম্য়াচ খেলতে আসবে। সংবাদমাধ্যম IANS-কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, 'আপনারা ভাল করেই জানেন যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে আসছে না ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে করাচি ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে শুধুমাত্র সেইসকল দেশের পতাকাই লাগানো হয়েছে, যারা পাকিস্তানের মাটিতে খেলতে আসছে।'

দেওয়া হয়নি আধিকারিক বিবৃতি

সূত্র মারফৎ আরও জানানো হয়েছে, 'আমি মনে করি না, এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক বয়ান দেওয়ার প্রয়োজন রয়েছে। এটা স্পষ্ট যে শুধুমাত্র বিতর্কের কারণেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যমের একটি অংশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি খারাপ করতে চায়।' সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত বনাম পাকিস্তান ম্যাচ আগামী ২৩ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে। এই ম্যাচের কারণে উত্তেজনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে। আর সেকারণেই এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট চোখের নিমেষে শেষ হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, টিম ইন্ডিয়া অবশ্য পাকিস্তানে খেলতে যাচ্ছে না। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, রোহিত শর্মাদের কোনও পরিস্থিতিতে পাকিস্তানে পাঠানো সম্ভব নয়। অবশেষে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে খেলবে। 


```