Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

ভবানীপুরকে হারিয়ে ফের লিগের লড়াইয়ে মোহনবাগান

দ্য ওয়াল ব্যুরো: প্রতিপক্ষের ডাগ আউটে ছিলেন শঙ্করলাল চক্রবর্তী। অনেক সবুজ-মেরুন সমর্থকই এই ম্যাচটায় তাঁকে সমীহ করেছিলেন। কিন্তু শেষ হাসি হাসলেন কিবু ভিকুনাই। ঘরোয়া লিগে বৃহস্পতিবার ভবানীপুরকে ২-০ গোলে হারাল মোহনবাগান। কল্যাণীতে মোহনবাগানের

ভবানীপুরকে হারিয়ে ফের লিগের লড়াইয়ে মোহনবাগান

শেষ আপডেট: 5 September 2019 11:29

দ্য ওয়াল ব্যুরো: প্রতিপক্ষের ডাগ আউটে ছিলেন শঙ্করলাল চক্রবর্তী। অনেক সবুজ-মেরুন সমর্থকই এই ম্যাচটায় তাঁকে সমীহ করেছিলেন। কিন্তু শেষ হাসি হাসলেন কিবু ভিকুনাই। ঘরোয়া লিগে বৃহস্পতিবার ভবানীপুরকে ২-০ গোলে হারাল মোহনবাগান। কল্যাণীতে মোহনবাগানের হয়ে দুটি গোল করলেন রোমারিও জেসুরাজ এবং নগদম্বা নওরেম। একটি ম্যাচ হার এবং দুটি ম্যাচ ড্র করে লিগে চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান। এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে বাগান টিম। ফল আসে ২৯ মিনিটে। নওরেমের ক্রস থেকে প্রথম গোল করে রোমারিও জেসুরাজ। ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কিবু ভিকুনার দল। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটেই দশ জন হয়ে পড়ে ভবানীপুর। লাল কার্ড দেখে অনুপ দাস। এই জায়গাটাই কাজে লাগায় বাগান। একের পর এক আক্রমণ শানায় দুটো উইং দিয়ে। দ্বিতীয় গোল করে নওরেম। এই ম্যাচ জয়ের ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট দা%ড়াল মোহনবাগানের।

```