
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 December 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো: রোজকার জীবনে অজান্তেই এমন অনেক ভুল হয়ে যায়, যার প্রভাব পড়ে সংসারে। তেমনই একটি উপাদান আপনার রান্নাঘরে রয়েছে। তা হল নুন। এটি রান্নায় খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাণে নুন না হলে রান্না ভাল হয় না। কিন্তু জানেন কি, জ্যোতিষ শাস্ত্র বলছে, নুন যদি ঠিকভাবে রাখা না হয়, তাহলে জীবনে নানা সমস্যা হতে পারে, যেমন-আর্থিক কষ্ট, অশান্তি, প্রেমের সমস্যা, বা দাম্পত্য কলহ।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, নুন যদি সঠিকভাবে রাখা হয়, তবে তা ঘরে সুখ এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে। তাই জেনে নেওয়া যাক রান্নাঘরে কোন পাত্রে নুন রাখা উচিত? শাস্ত্র মতে, নুন কখনও ধাতব পাত্রে রাখা উচিত নয়, কেবল কাঁচের পাত্রে রাখুন। এতে ঘরে শান্তি থাকে এবং অর্থের অভাব হয় না।
এছাড়া ঘরে নেতিবাচক শক্তি থাকলে, বাথরুমে একটি কাঁচের বাটিতে সামুদ্রিক নুন রেখে দিন। আরও একটি টোটকা হল, অর্থনৈতিক সমস্যা কাটাতে কাঁচের বাটিতে দুই চামচ নুন এবং চার-পাঁচটি লবঙ্গ রেখে ঘরের কোণায় রাখুন। এটি অর্থের সমস্যা কমাতে সাহায্য করবে। ফলে আয় বাড়বে।
মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে স্নানের জলে এক চিমটে নুন মিশিয়ে স্নান করুন। পরিবারে অশান্তি কমাতে, বিট নুন ব্যবহার করুন। ঘর মোছার জলেও এক চিমটে কালো নুন দিয়ে ঘর মুছুন, এতে শান্তি ফিরে আসবে।