Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কমিশনের স্লিপ আছে কিন্তু পরিচয়পত্র নেই? কপালে দুঃখ আছে! কী কী নথি সঙ্গে নিয়ে ভোট দিতে যাবেন, জেনে নিন'বিরোধিতা করছেন, দেশের মহিলারা কোনওদিন ক্ষমা করবে না', নারী সংরক্ষণ বিল নিয়ে সংসদে হুংকার মোদীরবিনা পয়সায় পড়াশোনার টোপ দিয়ে বিহার থেকে ওড়িশায় পাচার, কটক স্টেশন থেকে উদ্ধার ৫৯ জন শিশুমেসির বিরুদ্ধে কোটি টাকার মামলা! প্রীতি ম্যাচ না খেলায় আইনি জটে আর্জেন্তিনার মহাতারকা West Bengal Election 2026 | শমীকের হাত ধরেই প্রত্যাবর্তন 'সো হ্যাপি...', ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের রায় শুনে মমতা বললেন, 'এটা আমার কেসের ওপর'ডেটিং অ্যাপে ৫০০-র বেশি মেয়ের মন 'চুরি' করে বিপুল টাকা লুট! বাংলার ‘রিকি বহেল’কে ধরল দিল্লি পুলিশপ্রতি সেকেন্ডে ছুটছে ১০ মিটার! 'বিশ্বের দ্রুততম মানব' বোল্টের গতি ছাপিয়ে যাওয়ার দৌড়ে চিনা রোবটশিশুর লিঙ্গের সমস্যা এড়িয়ে যাচ্ছেন? ভবিষ্যতে বন্ধ্যাত্ব পর্যন্ত গড়াতে পারে, কখন সতর্ক হবেন?‘আমার পেনশন চাই না!’ রাজ্যসভায় চিঠি লিখে জানালেন প্রাক্তন সাংসদ তথা যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ

Eid 2026: শাওয়ালের চাঁদের দেখা মিলল না, আরও একদিন বাড়ল রোজা, শনিবার পালিত হবে ঈদ

শুক্রবার হবে শেষ রোজা। শনিবার সকালে শহরের বিভিন্ন মসজিদে হবে ঈদের নামাজ। নাখোদা মসজিদ চত্বরে ইতিমধ্যেই প্রশাসনের প্রস্তুতি শুরু হয়েছে, ভিড় সামলানো, যানবাহন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

Eid 2026: শাওয়ালের চাঁদের দেখা মিলল না, আরও একদিন বাড়ল রোজা, শনিবার পালিত হবে ঈদ

শনিবার পালিত হবে ঈদ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 March 2026 20:22

দ্য ওয়াল ব্যুরো: রমজান মাসের শেষ প্রহর চলছে। দিনভর অপেক্ষা শেষে বুধবার রাতেও শাওয়ালের চাঁদ দেখা গেল না। আর সেই কারণেই শনিবারই পালিত হবে ঈদ-উল-ফিতর (Eid 2026), এই ঘোষণা করা হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের (Nakhoda Masjid) মারকাজি রুইয়ত-এ-হিলাল কমিটির তরফে। শহরের মুসলিম সমাজের কাছে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

বুধবার রাত থেকে শহরের বিভিন্ন প্রান্তে উৎসাহ ও অপেক্ষার আবহ তৈরি হয়েছিল, আজ কি দেখা যাবে ঈদের চাঁদ? রোজার ইতি টেনে, আনন্দের বার্তা নিয়ে কি উঠবে শাওয়ালের চাঁদ? কিন্তু বহু জায়গায় অনুসন্ধান ও পর্যবেক্ষণের পরও চাঁদের দেখা না মেলাতেই কমিটির তরফে জানানো হয়, ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ আজ দেখা যায়নি। তাই একদিন বেশি রোজা রাখার নিয়ম অনুযায়ী শনিবারই ঈদ পালিত হবে।

মারকাজি রুইয়ত-এ-হিলাল কমিটির আহ্বায়ক নাসের ইব্রাহিম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, চাঁদ দেখার চেষ্টা করা হয়েছিল কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায়। কোথাও চাঁদ দেখা যাওয়ার খবর আসেনি। ইসলামিক নিয়ম মেনে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে মুসলিম সমাজকে।

ঈদ-উল-ফিতরকে ঘিরে ইতিমধ্যেই বাজারে ভিড় বেড়েছে। নতুন পোশাক, আতর, সেমাই, খেজুর- সব ক্ষেত্রেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সিদ্ধান্ত ঘোষণার পর বৃহস্পতিবার থেকেই ব্যস্ততা আরও বাড়বে বলে মনে করছেন দোকানিরা।

শুক্রবার হবে শেষ রোজা। শনিবার সকালে শহরের বিভিন্ন মসজিদে হবে ঈদের নামাজ। নাখোদা মসজিদ চত্বরে ইতিমধ্যেই প্রশাসনের প্রস্তুতি শুরু হয়েছে, ভিড় সামলানো, যানবাহন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

চাঁদ না দেখা গেলেও উৎসবের উচ্ছ্বাস কিন্তু কমেনি। দীর্ঘ এক মাসের সংযম, নিয়মানুবর্তিতা আর ধর্মীয় অনুশাসনের পর শনিবারই আনন্দের দিন- ঈদ-উল-ফিতর। শহরজুড়ে এখন সেই আনন্দের প্রতীক্ষাতেই দিন গুনছেন সাধারণ মানুষ।
 


```