Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সোনা-রুপো আগলে রাখুন, গয়না হারানোর কুফল কিন্তু সাংঘাতিক!

শাস্ত্র মতে, সোনার গহনা সৌভাগ্যকে নির্দেশ করে। তাই সোনা বা রুপো অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করাই ভাল।

সোনা-রুপো আগলে রাখুন, গয়না হারানোর কুফল কিন্তু সাংঘাতিক!

সোনার গহনা হারিয়ে গেলেও তার কুফল রয়েছে

শেষ আপডেট: 30 September 2024 19:31

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই সোনার গয়না হারিয়ে ফেলেছেন? তন্নতন্ন করে খুঁজেও পাচ্ছেন না। তাহলে কি নেমে আসতে পারে বড় কোনও বিপদ? সোনার গহনা সঠিক নিয়ম অনুসারে কেনার যেমন একটা সুফল আছে, ঠিক তেমন সোনার গহনা হারিয়ে গেলেও তার কুফল রয়েছে।

শাস্ত্র মতে, সোনার গহনা সৌভাগ্যকে নির্দেশ করে। তাই সোনা বা রুপো অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করাই ভাল। জেনে নেওয়া যাক কোন গয়না হারালে, কেমন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। 

পায়ের নূপুর- বাঁ পায়ের নূপুর হারিয়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। আর ডান পায়ের নূপুর হারিয়ে গেলে সম্মানহানি হওয়ার আশঙ্কা। তাই কোনওভাবেই নূপুর যাতে না হারায়, সেই দিকে নজর দিতে হবে।

হাতের চুড়ি- হাতের চুড়ি হারিয়ে গেলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। শাস্ত্র মতে, অত্যন্ত অর্থকষ্টে ভোগান্তি হওয়ার আশঙ্কা থাকে। সেই সঙ্গে সুদিনেরও দেখা মেলে না।

গলার হার- গলার হার হারিয়ে গেলে আর্থিক ক্ষতি আবশ্যক। সেই সঙ্গে শরীরে বিভিন্ন রকম রোগের দেখাও মিলতে পারে। 

টিকলি ও কানের দুল- কারও টিকলি হারিয়ে যাওয়ার অর্থ হল মানসিক চাপ বৃদ্ধির পাওয়ার আশঙ্কা। কানের দুল হারিয়ে গেলে, কোনও খারাপ খবর আসতে চলেছে। বিশেষ করে সোনার কানের দুল হারিয়ে যাওয়া অত্যন্ত খারাপ বলে মনে করা হয়। 

তবে এসবই মানুষের সংস্কার ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা ধারণা। এই শুভ বা অশুভ নিয়ে কোনও গবেষণা বা সমীক্ষার অস্তিত্ব নেই। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এ-ও যেন তাই-ই।


```