Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মহিলা না পুরুষ? বক্সার খেলিফের মেডিক্যাল রিপোর্ট নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ফাঁস হওয়া ওই মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, আলজেরিয়ান এই বক্সারের শরীর পুরুষ হরমোনের মাত্রা অনেকটাই বেশি রয়েছে।

মহিলা না পুরুষ? বক্সার খেলিফের মেডিক্যাল রিপোর্ট নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ

শেষ আপডেট: 5 November 2024 19:50

দ্য ওয়াল ব্যুরো: আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ আসলে মহিলা না পুরুষ, তা নিয়ে ২০২৪ প্যারিস অলিম্পিক্সে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন যে এই বক্সার জৈবিকভাবে পুরুষ। মহিলাদের ৬৬ কেজি ক্যাটেগরিতে সোনার পদক জয় করেছেন। কিন্তু, অলিম্পিক্স টুর্নামেন্টের এই ক্যাটেগরিতে কীভাবে তিনি অংশগ্রহণ করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। 

২০২৪ প্যারিস অলিম্পিক্স শেষ হওয়ার কয়েকমাস পর আরও একবার সেই পুরনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। তাঁর একটি মেডিক্যাল রিপোর্ট ইতিমধ্যে ফাঁস হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ইমানে খেলিফ আসলে পুরুষই। এমনকী, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও এই ব্যাপারটি নিয়ে মুখ খুললেন। এমনকী, আলজেরিয়ার এই বক্সারের থেকে সোনার পদক কেড়ে নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

ফাঁস হওয়া ওই মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, আলজেরিয়ান এই বক্সারের শরীর পুরুষ হরমোনের মাত্রা অনেকটাই বেশি রয়েছে। তাঁর শরীরে আসলে একটি ডিসঅর্ডার রয়েছে। এটাকে ফাইভ আলফা রিডাকটেস ইনসাফিসিয়েন্সি বলা হয়ে থাকে।

সূত্রের খবর, প্যারিসের একটি হাসপাতালে এই রিপোর্ট তৈরি করা হয়েছিল। ২০২৩ সালে প্রকাশিত আলজেরিয়ার একটি হাসপাতালেও এই একই দাবি করা হয়েছিল। তাঁর শরীরে মহিলাদের বেশ অনেকগুলো বৈশিষ্ট্যই অনুপস্থিত রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন খেলিফকে নির্বাসিত করেছিল। সেকারণে নয়াদিল্লিতে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা জয়ের লড়াইয়ে তিনি অংশগ্রহণ করতে পারেননি।


```