Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

Tararara Viral Trumpet: ট্রাম্পেটে তা রা রা বাজিয়ে ভাইরাল চিনের তরুণী, পরিচয় জানার হিড়িক সোশ্যাল মিডিয়ায়

Tararara Trumpet Viral Song: টিকটকে বেশ বিখ্যাত গাও ওয়াইফেই। ট্রাম্পেট বাজিয়েই মূলত গান করেন।

Tararara Viral Trumpet: ট্রাম্পেটে তা রা রা বাজিয়ে ভাইরাল চিনের তরুণী, পরিচয় জানার হিড়িক সোশ্যাল মিডিয়ায়

ছবি সৌজন্যে- ইউটিউব

শেষ আপডেট: 20 January 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো: ট্রাম্পেটের সাহায্যে তা রা রা বাজিয়ে ভাইরাল চায়নার এক শিল্পী। সোশ্যাল মিডিয়া খুললেই ঘুরছে তাঁর ভিডিও। চিনে ফেসবুক-ইনস্টাগ্রামের মতো বেশ কিছু সোশ্যাল মিডিয়া সাইট নিষিদ্ধ থাকায় এই সকল প্ল্যাটফর্মে সরাসরি তাঁর নিজস্ব কোনও চ্যানেল থেকে ভিডিও দেখা যাচ্ছে না। তবে, ভিডিও-র কিছু অংশ ঘুরে বেড়াচ্ছে শর্টস-সহ রিলে। 

জানা গেছে, টিকটকে বেশ বিখ্যাত গাও ওয়াইফেই। ট্রাম্পেট বাজিয়েই মূলত গান করেন। তাঁর একাধিক ভিডিও টিকটকে রয়েছে বলে জানা গেছে। যেখানে ট্রাম্পেট বাজিয়ে মঞ্চ মাতাতে দেখা যায় শিল্পীকে। 

তাঁর নাম সার্চ করলেই উঠে আসে জাও লি নামের একজনের প্রোফাইল। বেশ কিছু তথ্য বলছে, জাও লি সঙ্গীত শিল্পী। তাঁর কনসার্টেই ট্রাম্পেট বাজাতে দেখা গেছে গাও ওয়াইফেইকে। তারপরই তিনি ভাইরাল হন। 

গুগলে তা রা রা লিখলেই ভাসছে এই দুজনের ছবি ও নাম। সোশ্যাল মিডিয়ায় যদিও এই নিয়ে শিল্পীদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নেটিজেনরা বাজনার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।    


```