Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

গুড়গুড়িয়ে ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত 'টেডি বিয়ার', খরগোশ নাকি! আদরে ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা

ছোট্ট, কিউট এই প্রাণী নজর কেড়েছে নেটিজেনদের। টেডি 'বিয়ার' বলছেন অনেকেই। 

গুড়গুড়িয়ে ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত 'টেডি বিয়ার', খরগোশ নাকি! আদরে ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 16 January 2025 13:19

দ্য ওয়াল ব্যুরো: দেখতে খরগোশের মতো। ছোট্ট ছোট্ট পায়ে ঘুরে বেড়ায় এদিক ওদিক। তাকালেই ঝরে পড়ে মিষ্টতা। ছোট্ট, কিউট এই প্রাণী নজর কেড়েছে নেটিজেনদের। টেডি 'বিয়ার' বলছেন অনেকেই। 

নাম জুনজুন। থাকে চিনের সাংঘাইয়ের এক চিড়িয়াখানায়। টায়ার নিয়ে খেলতে পছন্দ করে। মধু ও আপেল ফেভারিট খাবার। এই ছোট্ট ভাল্লুকের ছানাকে দেখতে প্রতিদিন অপ্রত্যাশিত ভিড় হচ্ছে সাংঘাইয়ের চিড়িয়াখানায়। নজর কেড়েছে নেটিজেনদেরও। বহু মানুষ তার ভিডিও শেয়ার করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। 

সাংঘাইয়ের ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, জানুয়ারিতে প্রচন্ড ঠান্ডা থাকায় কেউ ঘুরতে আসে না, সোমবার থেকে শুক্রবার তো আসেই না। কিন্তু শুধুমাত্র জুনজুনকে দেখতে মানুষজন আসছেন। ও যেভাবে খেলে বেড়ায়, ঘুরে বেড়ায়, ওর সমস্তটা মানুষ দেখতে ভালবাসেন। 

আর যাঁরা ওকে দেখতে আসেন, তাঁদেরও এন্টারটেইন করতে ভোলে না ও। দুদিন অন্তর ও চিড়িয়াখানায় নিজের ঘর তেকে বেরিয়ে সকলকে দেখা দেয়। চিড়িয়াখানা আসা এক পর্যটক বলেন, 'ও ছোট্ট ছোট্ট পায়ে যেভাবে ঘুরে বেড়ায়, খেলে বেড়ায়, সেটা দেখতে ভীষণ ভাললাগে। এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না।'

শুধু পর্যটক আর নেটিজেনরা নয়, জুনজুনকে ভালবাসে চিড়িয়াখানা কর্তৃপক্ষও। বিশেষ করে তাকে যাঁরা দেখেন, খেতে দেন, তাঁদেরও ফেভারিট ও। ইয়াং জাঙ্গি বলেন, 'সারাদিন ও খেলে চিড়িয়াখানার এগজিবিশন এলাকায়। সবাই ভালবাসায় ভরিয়ে দেন।'

নেটিজেনদের কাছে ও রিয়েল টেডি বিয়ার। বিভিন্ন প্ল্যাটফর্মে এখন ঘুরে বেড়াচ্ছে ওরই ভিডিও। 


```