Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

উড়ে উড়ে ছবি তুলেছিল ড্রোন ক্যামেরা, ধরার জন্য ১০ ফুট লাফ কুমিরের! পারল কি?

দ্য ওয়াল ব্যুরো: উড়ুক্কু মাছের কথা অনেকেই শুনেছেন। কিন্তু উড়ুক্কু কুমির? তাও আবার হয় নাকি! কুমির উড়তে হয়তো পারে না ঠিকই। তবে জলের উপর যে বেশ অনেকখানি লাফিয়ে উঠতে পারে, তা কিন্তু সত্যি। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে (viral

উড়ে উড়ে ছবি তুলেছিল ড্রোন ক্যামেরা, ধরার জন্য ১০ ফুট লাফ কুমিরের! পারল কি?

শেষ আপডেট: 21 February 2023 06:51

দ্য ওয়াল ব্যুরো: উড়ুক্কু মাছের কথা অনেকেই শুনেছেন। কিন্তু উড়ুক্কু কুমির? তাও আবার হয় নাকি! কুমির উড়তে হয়তো পারে না ঠিকই। তবে জলের উপর যে বেশ অনেকখানি লাফিয়ে উঠতে পারে, তা কিন্তু সত্যি। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে (viral video) সেই প্রমাণ মিলেছে। তবে পাখি কিংবা অন্য শিকার নয়, জল থেকে লাফ মেরে উপরে উঠে একটি ড্রোন ক্যামেরাকে (Drone camera) ধরার চেষ্টা করছিল কুমিরটি (Crocodile Jumps High)। অল্পের জন্য হাতছাড়া হয়েছে তার 'শিকার'।

আজকাল অনেকেই ড্রোন ক্যামেরা ব্যবহার করে থাকেন। পাখির ডানায় ভর করে উপরে উঠে যাওয়ার মতো শূন্যে ভেসে ভেসে উঁচু থেকে ছবি এবং ভিডিও শ্যুট করতে সক্ষম ড্রোন ক্যামেরা। যে জায়গায় পৌঁছে নিজের হাতে ছবি তোলা মানুষের পক্ষে সম্ভব হয় না, মূলত সেই জায়গা থেকে ছবি তোলার জন্যই ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। বলা বাহুল্য, 'বার্ড’স আই' ভিউ থেকে তোলা সেইসব ছবি অসাধারণ সুন্দর দেখতে লাগে। অনেকেই ড্রোন ক্যামেরার সাহায্যে জঙ্গল কিংবা জলাভূমির ভিতর থাকা জীবজন্তুর ছবি তোলেন। এক্ষেত্রেও বোধহয় তেমনটাই হয়েছিল।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি নদী কিংবা হ্রদের উপর উড়তে উড়তে ছবি তুলছে একটি ড্রোন ক্যামেরা। জলের ভিতর থেকে মুখ উঁচিয়ে সেটিকে লক্ষ্য করছিল একটি কুমির। হয়তো তার ক্যামেরাটিকে 'শিকার' বলে মনে হয়েছিল, অথবা ড্রোনের যান্ত্রিক শব্দে বিরক্ত হয়ে গিয়ে গিয়েছিল কুমিরটি। তাই আচমকাই জল থেকে লম্বালম্বি বেশ খানিকটা লাফিয়ে উঠে এক কামড়ে ক্যামেরাটিকে ধরার চেষ্টা করে সে। যদিও সেই চেষ্টা সফল হয়নি। অল্পের জন্য কুমিরের মুখ ফস্কে উপরে উঠে যায় ড্রোনটি।

https://twitter.com/reach_anupam/status/1627284641983102976?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1627284641983102976%7Ctwgr%5E369854eaa7f94510ac89b470c2d4e5e977ebe51a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fwatch-crocodile-jumps-high-in-the-air-to-catch-a-drone-3800075

টুইটারে পোস্ট করা হয়েছে ভিডিওটি। ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, 'প্রায় ধরেই ফেলেছিল। কুমির অসাধারণ জীব, এবং ভয়ঙ্কর তো বটেই। ওদের সঙ্গে ছেলেখেলা করতে যাওয়া উচিত নয়। তবে ড্রোন ক্যামেরায় কুমিরটির কী ছবি উঠেছে সেটা দেখতে চাই, আপনারা কেউ দেখেছেন?'

দুর্দান্ত ভিডিওটি অল্প সময়েই ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। গত রবিবার সন্ধ্যায় পোস্ট করে সেই ভিডিও ইতিমধ্যেই দেড় লক্ষ মানুষ দেখে ফেলেছেন। প্রায় ১০ হাজার নেটিজেন পছন্দ করেছেন সেটি। অজস্রবার রিটুইট করা হয়েছে ভিডিওটি। তবে বন্যপ্রাণীদের ছবি এবং ভিডিও তোলার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা উচিত কিনা, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

অনেকের মতে, এই ধরনের ঘটনায় বন্য জীবজন্তুদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। 'এভাবে ওদের উত্যক্ত করা বন্ধ হওয়া উচিত। আমি বন্দিপুর ফরেস্ট রোড এলাকায় পর্যটকদের এরকম কাজ করতে দেখেছি। হাতিরা যাতে ওদের পিছনে ছোটে, সেটা করার জন্য লোকজন ক্রমাগত হাতিগুলোকে বিরক্ত করছিল। এগুলো একেবারেই ঠিক নয়,' দাবি একজনের।

অন্য একজন লিখেছেন, 'অন্তত ৮-১০ ফুট লাফ দিয়েছে। এ থেকে শেখা উচিত, কেন নদীতে নৌকা করে যাওয়ার সময় জলের মধ্যে হাত দেওয়া উচিত নয়।'

পণে পুরনো আসবাব! রাগে বিয়ে করতেই এল না বর, মামলা ঠুকল কনেপক্ষ


```