Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মমতা মাথায় গুরুতর আঘাত পেলেন, ছবি পোস্ট করল তৃণমূল

মাথায় গুরুতর আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা মাথায় গুরুতর আঘাত পেলেন, ছবি পোস্ট করল তৃণমূল

Mamata Banerjee

শেষ আপডেট: 15 March 2024 12:06

দ্য ওয়াল ব্যুরো: মাথায় গুরুতর আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রাত ঠিক সওয়া ৮টা নাগাদ তৃণমূল কংগ্রেস ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করে সেই খবর জানিয়েছে। তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ঠিক মাঝখানে চোট লেগেছে। সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে।

মুখ্যমন্ত্রী কীভাবে চোট পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে দেখা যাচ্ছে, বাড়িতে যেরকম শাড়ি পরে থাকেন তেমনই একটি শাড়ি পরা রয়েছে তাঁর।

মমতার বাসভবন সূত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাঁকে এসএসকেএমে নিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একুশের বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ঠিক লোকসভা ভোটের আগে তিনি কপালে যে চোট পেয়েছেন তা দেখে গা শিউরে ওঠার মতো। কারণ, তাঁর কপালে ও নাকের উপর চোটের দাগ পরিষ্কার। ক্ষত থেকে রক্ত পড়ছে।

কিছুদিন আগে দুর্গাপুরে প্রশাসনিক সভা করে ফেরার সময়ে মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন তাঁর কনভয়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়েছিল। তাই তাঁর গাড়ির চালক আচমকা ব্রেক কষে। তাতে মুখ্যমন্ত্রীর কপাল গাড়ির উইন্ডস্ক্রিনে ধাক্কা লাগে।

মুখ্যমন্ত্রী পরে জানিয়েছিলেন, তাঁর বাঁ দিকে কাঁচ খোলা ছিল। আর চালক বুদ্ধিমত্তার সঙ্গে ব্রেক কষেছিলেন। নইলে তাঁর মাথা ‘স্ম্যাশ’ হয়ে যেত।


```