Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ভোটের মাঝেই ভোলবদল, বিজেপিকে সমর্থন করবেন বলে জানালেন 'কংগ্রেসি' তামাং

দার্জিলিংয়ে ভোট হতে আর ৭২ ঘণ্টা বাকি। তার আগেই এই ভোলবদলের বিনয়ের। 

ভোটের মাঝেই ভোলবদল, বিজেপিকে সমর্থন করবেন বলে জানালেন 'কংগ্রেসি' তামাং

বিনয় তামাং

শেষ আপডেট: 23 April 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ের আবহাওয়ার বদনাম আছে ক্ষণে ক্ষণে বদলে যাওয়ার। সেখানকার রাজনৈতিক সমীকরণও বদলে যাচ্ছে প্রতি পদে। মাত্র পাঁচ মাস আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিনয় তামাং। এখন লোকসভা ভোটের মাঝেই আচমকা বিজেপিকে সমর্থন করার কথা জানালেন তিনি। দার্জিলিংয়ে ভোট হতে আর ৭২ ঘণ্টা বাকি। তার আগেই এই ভোলবদলের বিনয়ের। 

জিটিএ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিনয় তামাং। ২০২১ সালের সেই যোগদান বেশিদিন টেকেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে দুরত্ব বাড়তে শুরু করেছিল বিনয়ের। গত বছর নভেম্বর মাসে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে এসেছিলেন তিনি। কিন্তু ৫ মাসে 'হাত' ধরার মোহও কেটে গেল। এখন ভিডিও বার্তায় দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করার কথা জানালেন বিনয় তামাং। যদিও সরাসরি কংগ্রেস ছাড়ার কথা বলছেন না তিনি। 

পাহাড়ের এই নেতার বক্তব্য, দুর্নীতি এবং স্বজনপোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি বিজেপিকে সমর্থন করছেন। পাহাড়ের মানুষও যাতে বিজেপিকে সমর্থন করেন, সেই আর্জি জানিয়েছেন বিনয়। কিন্তু প্রশ্ন হল, আচমকা বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত কেন নিলেন বিনয় তামাং? এর কারণ খুঁজতে গেলে এক মাস পিছিয়ে যেতে হবে। 

দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে গিয়ে ইন্ডিয়া জোটে যোগদানের কথা ঘোষণা করেছিলেন হামরো পার্টি প্রধান অজয় এডওয়ার্ড। তিনি দল বদল না করলেও সেদিনই প্রত্যক্ষভাবে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ভারতীয় গোর্খা পরিসঙ্গ নেতা মুনিশ তামাং। তাঁকেই দার্জিলিংয়ে প্রার্থী করেছে কংগ্রেস। 

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই আসনে প্রার্থী হচ্ছেন বলে কার্যত ভেবেই নিয়েছিলেন বিনয় তামাং। তবে দলের তরফে পুরো উল্টো সিদ্ধান্তই নেওয়া হয়। হামরো পার্টির সুপ্রিমো অজয় এডওয়ার্ড ঘনিষ্ঠ মুনিশকে প্রার্থী করার বিষয়টি মানতে পারেননি বিনয়। তারপর থেকেই তিনি কংগ্রেসের সঙ্গে দুরত্ব তৈরি করে নেন।

মুনিশ তামাং দার্জিলিংয়ের ভূমিপুত্র। দীর্ঘদিন ধরে গোর্খাল্যান্ড গঠনের স্বপক্ষে দেশজুড়ে জনমত সংগঠিত করার কাজে সক্রিয় ছিলেন তিনি। অজয় এডওয়ার্ডের হামরো পার্টির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। মুনিশকে সঙ্গে নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেন হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডই।

জিএনএলএফ, মোর্চা, তৃণমূল ঘুরে কংগ্রেসে এসেছেন বিনয় তামাং। তাঁর দলে যোগদানের পর থেকেই দার্জিলিং আসনে প্রার্থীপদের দাবিদার হয়ে উঠেছিলেন প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চা ও তৃণমূল নেতা। প্রার্থী ঘোষণায় দেরি হওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন বিনয়। শেষ পর্যন্ত মুনিশ তামাংকে প্রার্থী ঘোষণা করায় বিনয়ের মোহভঙ্গ হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। পরবর্তীকালে তিনি সরাসরি বিজেপিতে যোগ দিলেও অবাক হওয়ার থাকবে না। 


```