
শেষ আপডেট: 29 December 2020 13:46
মুম্বই শহরের কাছে মহারাষ্ট্রের সবচেয়ে পরিষ্কার, পরিচ্ছন্ন পাহাড়ি স্টেশন মাথেরান। কিছু দূর গাড়ি যাওয়ার পর পায়ে হেঁটে, ট্রেক করে পাহাড়ের উপরে উঠতে হয়। শান্ত, মনোরম পরিবেশে ঘন সবুজ জঙ্গলের রূপ যে কাউকে মুগ্ধ করবে। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে এশিয়ার একমাত্র অটোমোবাইল ফ্রি হিল স্টেশন এটিই। স্থানীয়রা পরামর্শ দেন জুন থেকে নভেম্বর মাসের মধ্যে এখানে আসতে।
২. লাভাসা -
ইতালির শহর পর্তেফিনোর মতোই সাজানো হচ্ছে এই জায়গা। সদ্য পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও, ধীরে ধীরে বাড়ছে এর জনপ্রিয়তা। অনেকে বলেন এখানে এলে মনে হবে মুম্বইয়ের কাছে ইতালির কোনও শহরে আপনি রয়েছেন। পরিষ্কার রাস্তা, আর সিনারির জন্য যাঁরা বাইকার তাঁরা ভীষণ উপভোগ করেন এখানে ঘুরতে এসে।
৩. ইগাটপুরি -
মহারাষ্ট্রের নাশিক জেলার শহর এটি। বিশ্বের সবচেয়ে বড় বিপাসনা মেডিটেশন সেন্টার এখানে রয়েছে। ক্যালেন্ডারের ছবির মতো সুন্দর এই জায়গার সামনে দাঁড়ালে সকলের মন শান্ত হবেই। বহু হিন্দি সিনেমার শ্যুটিং হয় এইখানে। এর আশপাশেই ঘুরে দেখতে পারেন ক্যামেল ভ্যালি, বৎস রিভার ভ্যালি, ট্রিনগলওয়ারি ফোর্ট।
৪. পঞ্চগনি -
মহারাষ্ট্রের সাতারা জেলার শহর এটি। পাহাড়ের উঁচুতে উঠে, এর সৌন্দর্য দেখে স্থির থাকা মুশকিল। বিভিন্ন সিনেমার শ্যুটিং হয় এখানেও। অনেকেই গিয়ে দু একদিন কাটান এই পাহাড়ি শহরে। পাহাড়ের কোলে টেন্ট খাটিয়েও থাকতে পারেন।
৫. মহাবালেশ্বর -
এটিও সাতারা জেলার শহর। ভারতের বিভিন্ন ভাষার সিনেমার শ্যুটিং হয় এখানেও। মহারাষ্ট্রের অন্যতম পুরনো এই পাহাড়ি শহরে সারাবছরই পর্যটকদের ভিড় দেখা যায়। মুম্বই শহরে ঘুরতে এলে অনেকেই মহাবালেশ্বরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে তারপর ফেরেন।