Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মায়ের রান্না: ওপার বাংলার জিভে জল আনা ইলিশ পোলাও, বর্ষায় মাতাবে খাবার টেবিল

বাংলাদেশের সুপরিচিত এবং জনপ্রিয় এক রান্নার রেসিপি নিয়ে আজ হাজির হয়েছেন, সুতপা বড়ুয়া। এই বর্ষায় ইলিশের কোনও বিকল্প নেই। বাঙালিদের মধ্যে হয়তো খুব কম মানুষই আছেন, যাঁরা ইলিশ ভালবাসেন না। তবে ইলিশের বিভিন্ন রকমের  চিরাচরিত পদ আমরা হামেশা খেলে

মায়ের রান্না: ওপার বাংলার জিভে জল আনা ইলিশ পোলাও, বর্ষায় মাতাবে খাবার টেবিল

শেষ আপডেট: 1 September 2019 14:08

বাংলাদেশের সুপরিচিত এবং জনপ্রিয় এক রান্নার রেসিপি নিয়ে আজ হাজির হয়েছেন, সুতপা বড়ুয়া। এই বর্ষায় ইলিশের কোনও বিকল্প নেই। বাঙালিদের মধ্যে হয়তো খুব কম মানুষই আছেন, যাঁরা ইলিশ ভালবাসেন না। তবে ইলিশের বিভিন্ন রকমের  চিরাচরিত পদ আমরা হামেশা খেলেও, ইলিশ পোলাও এই বঙ্গে একটু কমই চলে। তদুপরি, ইলিশ মাছের পদে পেঁয়াজ দেওয়া হবে, এটাও অনেকেরই পছন্দ নয়। কিন্তু পোলাও বলে কথা, একটু পেঁয়াজ লাগবে বৈকি! তাই এক বার বানিয়ে দেখা যেতেই পারে, স্বাদে-গন্ধে মন হারাবেই।

ইলিশ-পোলাও রাঁধার জন্য কিন্তু লাগবে ঘরোয়া উপকরণই

যা যা দরকার, দেখে নিন চট করে ইলিশ মাছ- ৮ টুকরো, পেঁয়াজ কুচি- মাঝারি সাইজের তিনটি, আদা বাটা- দেড় টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, জিরে বাটা- দেড় টেবিল চামচ, টক দই- ৫ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা- ১ টেবিল চামচ, সাদা তেল- ৬ টেবিল চামচ, ঘি- ২ চা চামচ, গোবিন্দ ভোগ চাল- ৬০০ গ্রাম, গোটা কাঁচা লঙ্কা- ১০/১২টি, নুন- আন্দাজ মতো, চিনি- ১ চা চামচ, পোলাওয়ের জন্যে যতটা চাল, তার দ্বিগুণ জল।

কেমন করে রান্না হবে ইলিশ মাছের পোলাও

প্রথম ধাপে মাছ টা রান্না করতে হবে। একটি বড়ো সসপ্যানে প্রথম পুরো তেলটাই দিতে হবে। তার পরে কুচনো পেঁয়াজ দিয়ে বাদামী করে ভেজে নিয়ে একটি পাত্রে নিতে হবে। খানিকটা পেঁয়াজ রেখে দিয়ে, বাকি পেঁয়াজের সঙ্গে একে একে সব মশলা ও আন্দাজ মতো নুন দিয়ে আবার সসপ্যানে বসাতে হবে। নাড়তে নাড়তে মশলা কষে উঠলে, মাছগুলো দিয়ে খুব সাবধানে এ-পিঠ ও-পিঠ করে মাছ রান্না করে, একটা একটা করে তুলে নিতে হবে। এবার ওই মাছের মশলাতেই জল ঝরানো চাল দিয়ে ভাজতে হবে। অল্প নুন-মিষ্টি দিতে হবে। চালটা ভাজা-ভাজা হয়ে এলে ফুটন্ত জল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। চাল যখন মোটামুটি সেদ্ধ হবে, তখন মাছ গুলো চালের ওপর সাজিয়ে দিয়ে, আঁচ একদম অল্প করে, আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট দমে রেখে দিতে হবে। ১০ মিনিট পরে অল্প ভাজা পেঁয়াজ আর ঘি ছড়িয়ে দিলেই তৈরি, দারুণ স্বাদের ইলিশ পোলাও।

```