Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মায়ের রান্না: ডিমের শাহি কোরমা— আয়োজনে ঘরোয়া, স্বাদে বাদশাহী

বাঙালি এখন গ্লোবাল। জীবনেও, যাপনেও। আর খাওয়াদাওয়ার ব্যাপারে তো কথাই নেই। ঝাল-ঝোল-অম্বলের খোলস ছেড়ে কবেই সে পা রেখেছে পাস্তা-বিরিয়ানি-চাউমিন-পিৎজ়ার শেষ না হওয়া তালিকার দোরগোড়ায়। কিন্তু সব কিছুর পরেও, সারা পৃথিবীর খাবারে রসনা বুলিয়ে ফেরার

মায়ের রান্না: ডিমের শাহি কোরমা— আয়োজনে ঘরোয়া, স্বাদে বাদশাহী

শেষ আপডেট: 6 February 2019 10:12

বাঙালি এখন গ্লোবাল। জীবনেও, যাপনেও। আর খাওয়াদাওয়ার ব্যাপারে তো কথাই নেই। ঝাল-ঝোল-অম্বলের খোলস ছেড়ে কবেই সে পা রেখেছে পাস্তা-বিরিয়ানি-চাউমিন-পিৎজ়ার শেষ না হওয়া তালিকার দোরগোড়ায়। কিন্তু সব কিছুর পরেও, সারা পৃথিবীর খাবারে রসনা বুলিয়ে ফেরার পরেও, মায়ের হাতের রান্নার কোনও তুলনা হয় না। কারণ মায়ের মতো আন্তরিকতা পৃথিবীর অন্য কোনও রাঁধুনির হাতে থাকা সম্ভব কি? মায়েদের হাতে তৈরি এমন নানা রান্নাবান্না নিয়েই আমাদের এই নতুন বিভাগ শুরু হল। মায়ের রান্না। এখানে প্রকাশিত হবে বিভিন্ন রকমের রান্না। তবে সে সবই সহজ, অনাড়ম্বর, ঘরোয়া। মায়ের হাতের মতোই। আজ রইল, ডিমের শাহি কোরমা। শুনতে রাশভারী হলেও, মায়ের হাতে এ রান্নার বড়ই ঘরোয়া, বড়ই সহজ। অথচ স্বাদে-গন্ধে টেক্কা দেবে বড়-বড় হটেলের বাদশাহী খানাকেও। মায়ের কাছ থেকেই এ রান্না শিখে, আমাদের জানালেন শেফ অচিন্ত্যকুমার চৌধুরী

ডিমের শাহি কোরমা

উপকরণ: ডিম চারটে, গোটা গরম মশলা (ফোড়ন হিসেবে), কাজুবাদাম ১৫-২০টা, দুধ এক কাপ, ঘি এক টেবিলচামচ, পেঁয়াজ কুচি করা দু'টো, রসুনবাটা দু'চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, কাঁচা লঙ্কা দু-একটা। সর্ষের তেল খানিকটা, দ‌ই দুই টেবিলচামচ, দুধ এক কাপ, কেওড়া জল সামান্য, নুন ও চিনি স্বাদমতো। পদ্ধতি: প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ যেন কম না হয়, তা হলে নরম থেকে যাবে। তার পরে ডিম ঠান্ডা হলে, সেগুলো লম্বালম্বি আধখানা করে কেটে নিতে হবে। সামান্য নুন-হলুদ মাখাতে হবে। তার পরে কড়াইয়ে তেল দিয়ে, গরম তেলে সেই নুন-হলুনদ মাখানো আদ্ধেক ডিমগুলো ভাল করে ভেজে নিতে হবে। এর পরে কড়াইয়ের ঘি দিয়ে, তাতে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। আঁচ কমিয়ে রাখবেন, যাতে গরম মশলা পুড়ে না যায়। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। নাড়তে নাড়তে লাল করে ভাজা হয়ে গেলে, তাতে রসুনবাটা দিতে হবে। এর পরে মেশাতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে দই আর কাজু বাদাম বাটা দিয়ে দিতে হবে। গ্রেভিটা তৈরি হচ্ছে, বুঝতে পারবেন। ভাল করে কষবেন কম আঁচে। খানিক পরেই মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করবে। তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন। এই সময়েই কাঁচা লঙ্কা চিরে দিতে পারেন, ঝাল খেলে। ডিম দিয়ে খানিক ক্ষণ শুকনো-শুকনো কষানোর পরে দিতে হবে দুধ, স্বাদমতো চিনি। সব শেষে সামান্য কেওড়া জল দিতে হবে সুন্দর গন্ধের জন্য। ব্যস, তৈরি হয়ে গেল ডিমের শাহি কোরমা। পরিবেশন: নামিয়ে, গরম-গরম পরিবেশন করুন। সাদা ভাতের সঙ্গে তো বটেই, একটু মিষ্টি-মিষ্টি পোলাওয়ের সঙ্গে এই কোরমা জাস্ট সুপারহিট। পরোটা দিয়েও মন্দ লাগে না। নামটা শুনতে ভারিক্কী হলেও, আয়োজন একেবারেই ঘরোয়া ও চটজলদি। হঠাৎ এসে পড়া অতিথিদের মন জয় করতে এই পদের জুড়ি নেই। আরও পড়ুন... https://thewall.in/2019/01/mayer-ranna-green-banana-curry-kachkolar-dalna-cooking/

```