Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বাড়িতেই বানিয়ে ফেলুন চটপটা পাপড়ি চাট! রইল কিছু সহজ টিপস

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে বাইরের খাবারের ওপরে খুব একটা ভরসা করতে কেউই পারছেন না। অথচ মুখরোচক খাবারকেও মিস করছেন খুব! চিন্তা নেই, এখন বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায় দোকানের মতো চটপটা খাবার। আর সেই তালিকাতে রয়েছে পাপড়ি চাটও, যার নাম শুনলে

বাড়িতেই বানিয়ে ফেলুন চটপটা পাপড়ি চাট! রইল কিছু সহজ টিপস

শেষ আপডেট: 5 December 2020 09:17

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে বাইরের খাবারের ওপরে খুব একটা ভরসা করতে কেউই পারছেন না। অথচ মুখরোচক খাবারকেও মিস করছেন খুব! চিন্তা নেই, এখন বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায় দোকানের মতো চটপটা খাবার। আর সেই তালিকাতে রয়েছে পাপড়ি চাটও, যার নাম শুনলেই আট থেকে আশি সকলেরই জিভে জল আসে। কী ভাবে বানাবেন এই সুস্বাদু খাবার, তাই ভাবছেন তো! রইল আপনাদের জন্য পাপড়ি চাট বানানোর উপকরণ ও পদ্ধতি। উপকরণ পাপড়ি বানানোর জন্য প্রয়োজন ৫০ গ্রাম ময়দা ১/২ কাপ গমের আটা ২-৩ চা চামচ লবণ ৩ চা চামচ ঘি চাটের জন্য দরকার কিউব করে কাটা আলু সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ সবুজ চাটনি প্রয়োজন মতো দই, তেঁতুল গোলা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি পাপড়ি তৈরির জন্য দরকার: ময়দাতে কালোজিরে, ঘি, লবণ দিয়ে ভাল করে মেখে নিতে হবে। এবার প্রয়োজন মতো জল দিয়ে ডো তৈরি করতে হবে। পাতলা বড় রুটি বেলে ছোট ছোট গোল করে কেটে নেওয়া প্রয়োজন। ২০-২৫টি পাপড়ি হবে। কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিন, যাতে পাপড়ি ফুলে না যায়। টক তৈরির জন্য দরকার: গ্যাসে দেড় কাপ জল ও ১ কাপ তেঁতুল গোলা দিয়ে ভাল করে ফোটাতে হবে।তারপর একে একে সব উপকরণ দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এরপর মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করতে হবে কিছুক্ষণ। পাপড়ি চাট তৈরির জন্য দরকার: একটি বড় বাটিতে ফেটানো দই, পাপড়ি ও ১ কাপ টক বাদে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি করে পাপড়ির ওপরে ১ চামচ করে আলু, ও আগে বানিয়ে রাখা মিশ্রণে দই দিন আর পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি ছিটিয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে চটপটা পাপড়ি চাট। এবার ওপর থেকে চানাচুর ও টক দিয়ে মনের মতো করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। খাওয়াতে পারেন নিজের প্রিয় মানুষদের।

```