Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
১৬-তে বিয়ে, থেমেছিল পড়াশোনা! অত্যাচারে সন্তান নিয়ে ঘর ছাড়া মেয়েটির সই আজ ভাগ্য লেখে গোটা শহরেরবিয়ের বিতর্ক পিছু ছাড়েনি, এদিকে নববর্ষে সকলের মন জয় করলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকাডিলিমিটেশন বিলের কপি পোড়ালেন স্ট্যালিন, আসন সংখ্যা অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেসIPL 2026: জয়ের মধ্যে ইতিহাস কোহলির! ছক্কার রেকর্ডে রাহুলকে টপকে নতুন মাইলস্টোন'বেয়াদপদের এই ভাষাতেই উত্তর দিতে হয়', বালিতে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দুরআইপিএল-ঝড়েও টপে ‘পরিণীতা’, টিআরপি তালিকায় এবার বদলের হাওয়া ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবু সঞ্চয় সামান্য—ভোটের আগে নজরে সায়ন্তিকার সম্পত্তির পরিমাণমস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, যে কোনও মুহূর্তে ব্রেন স্ট্রোক হতে পারে কাম্বলির! বক্তব্য চিকিৎসকদেরলাহোরে লস্কর প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুলি ‘অজ্ঞাতপরিচয়’দের, আশঙ্কাজনক হাফিজ সইদের ‘ডান হাত’‘মা-বোনেদের সম্মান দিলেই দেশকে সম্মান জানানো হয়’, মহিলা বিল পেশের আগে বার্তা মোদীর

কেনিলওয়ার্থ হোটেলে নববর্ষে স্পেশাল ব্যুফে, মেনুতে পাবদা ভেটকি ইলিশ চিংড়ি মাটন চিকেন

নববর্ষে বাঙালি মেনু খাওয়ার বাসনা থাকলে চলে যেতে পারেন কেনিলওয়ার্থ হোটেলে। নববর্ষের দিন লাঞ্চ ও ডিনারে স্পেশাল ব্যুফে থাকবে কেনিলওয়ার্থের আরোমাস রেস্তরাঁয়।

কেনিলওয়ার্থ হোটেলে নববর্ষে স্পেশাল ব্যুফে, মেনুতে পাবদা ভেটকি ইলিশ চিংড়ি মাটন চিকেন

কেনিলওয়ার্থের আরোমাস রেস্তরাঁয় নববর্ষের মেনু

সুদেষ্ণা মিত্র

শেষ আপডেট: 13 April 2026 17:04

দ্য ওয়াল ব্যুরো: এবার ১৫ এপ্রিল বাংলা নববর্ষ। এদিন কব্জি ডুবিয়ে বাঙালি পদ না খেলে কি চলে? কিন্তু বাড়িতে রান্না করার ঝক্কি অনেক। তাহলে? মুশকিল আসান করছে কেনিলওয়ার্থ হোটেল। তাই নববর্ষে বাঙালি মেনু খাওয়ার বাসনা থাকলে চলে যেতে পারেন কেনিলওয়ার্থ হোটেলে। নববর্ষের দিন লাঞ্চ ও ডিনারে স্পেশাল ব্যুফে থাকবে কেনিলওয়ার্থের আরোমাস (Aromas) 
রেস্তরাঁয়।

হোটেলের এক্সিকিউটিভ শেফ মৈত্রেয় সেন জানালেন, তাঁরা বাংলার পুরনো দিনের রান্নাকে খুব সুন্দর করে পরিবেশন করবেন নববর্ষের দিনের স্পেশাল ব্যুফেতে। বামুনবাড়ির শুক্তো, নিরামিষ পটলের দোরমা, ইলিশের মুড়ো দিয়ে লাউঘন্ট, কাঁচকলার খোসা বাটা, মৌরলামাছের টক, পুঁটিমাছের টক, এচোড় চিংড়ি, ভেটকি মাছের চপ, মাটন প্যান্থারাস , চিকেন ডাকবাংলো , সরষে ইলিশ , পাবদা ঝোল, কেশরভোগ, কমলাভোগ, ক্ষীরকদম, কেশরিয়া মালাই রোল, ভাপা দই, ক্ষীরের পায়েস -এমন নানা পদ থাকবে ব্যুফেতে। এছাড়া লুচি ,নারকেল দিয়ে ছোলার ডাল, পাঁচরকম ভাজা, অনেক ধরনের স্যালাড, চাটনি তো থাকবেই।

নববর্ষ স্পেশাল ব্যুফের দামটা এবার জানাই। প্রাপ্তবয়স্কদের ১৯৯৯ টাকা,সঙ্গে জিএসটি। ছোটদের (এগারো বছর পর্যন্ত) ১১৯৯ টাকা, সঙ্গে জিএসটি। শুধু ১৫ এপ্রিল লাঞ্চ ও ডিনারে থাকবে এই স্পেশাল বাঙালি মেনু।


```