Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

Ceiling Fan: সিলিং ফ্যান কিনবেন? জেনে নিন কী কী বিষয় মাথায় রাখবেন

দ্য ওয়াল ব্যুরো:‌ গরমের অপরিহার্য বৈদ্যুতিক সরঞ্জাম হল সিলিং ফ্যান (Ceiling Fan)। একটু পুরনো হয়ে গেলে অনেক ফ্যানে ঘড়ঘড় আওয়াজ হয়। কিছু ফ্যানের স্পিড কমে যায়। তখন অনেকেই মেরামতির রাস্তায় না গিয়ে নতুন ফ্যান কেনেন। কিন্ত যে সিলিং ফ্যান কিনছেন,

Ceiling Fan: সিলিং ফ্যান কিনবেন? জেনে নিন কী কী বিষয় মাথায় রাখবেন

শেষ আপডেট: 25 April 2022 13:22

দ্য ওয়াল ব্যুরো:‌ গরমের অপরিহার্য বৈদ্যুতিক সরঞ্জাম হল সিলিং ফ্যান (Ceiling Fan)। একটু পুরনো হয়ে গেলে অনেক ফ্যানে ঘড়ঘড় আওয়াজ হয়। কিছু ফ্যানের স্পিড কমে যায়। তখন অনেকেই মেরামতির রাস্তায় না গিয়ে নতুন ফ্যান কেনেন। কিন্ত যে সিলিং ফ্যান কিনছেন, তা আপনার জন্য কতটা উপযোগী কীভাবে বুঝবেন। বা নতুন সিলিং ফ্যান কেনার সময় কী কী মাথায় রাখবেন?‌ জেনে নিন ফ্যানের খুঁটিনাটি।

দাম

প্রথমেই যেটা ঠিক করতে হবে তা হল, আপনি একটি সিলিং ফ্যানের জন্য কতটা ব্যয় করতে চান। বাজারে এক হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সিলিং ফ্যান পাওয়া যায়। আপনি কী ধরণের ফ্যান কিনতে চান, আগেই তা ঠিক করে নিন।

ফ্যানের সাইজ

আপনার জন্য কোন ফ্যানের কোন আকার উপযুক্ত তা ঠিক করার আগে জেনে রাখুন। পাখা যত বড় হবে, হাওয়া ছড়াবে তত বেশি। অন্যদিকে, ছোট ফ্যানগুলি খুব জোরে হাওয়া দেবে। তবে সারা ঘরে ছড়াবে না। তাই ঘরের সাইজ অনুযায়ী ফ্যান নির্বাচন করা উচিত।

এখন, আপনার ঘরের জন্য কোন আকারের ফ্যানটি উপযুক্ত তা জেনে নিন—

৫০ বর্গফুটের এর নীচে ৩৬-ইঞ্চি পর্যন্ত
৫০ থেকে ৭০ বর্গফুটের মধ্যে ৪২-ইঞ্চি পর্যন্ত
৭১ থেকে ১৫০ বর্গফুটের মধ্যে ৪৮-ইঞ্চি পর্যন্ত
১৫০ থেকে ২৫০ বর্গফুট পর্যন্ত ৫৪-ইঞ্চি পর্যন্ত
২৫০ বর্গফুটের উপরে দুই বা তার বেশি ফ্যান প্রয়োজন

পাখার উচ্চতা

সঠিক উচ্চতায় একটি পাখা ঝোলানো উচিত। সহজ কথায়, যদি সিলিংয়ের উচ্চতা খুব বেশি হয় এবং আপনি একটি ছোট রড ব্যবহার করে একটি ফ্যান মাউন্ট করেন, তাহলে আপনি বায়ুপ্রবাহ অনুভব করতে পারবেন না। সেক্ষেত্রে ফ্যানটি মেঝে থেকে ৯ ফুট পর্যন্ত উচ্চতায় ঝোলানো উচিত।

ফ্যানের প্রযুক্তি কয়েক বছরে আরও উন্নত হয়েছে। আধুনিক ফ্যানে ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট (বিএলডিসি) মোটর রয়েছে। যা দীর্ঘস্থায়ীও। তবে, সাধারণ মোটর দ্বারা চালিত ফ্যানের তুলনায় এই ফ্যানগুলি কিছুটা ব্যয়বহুল।

প্রতি মিনিটে ঘূর্ণন (‌আরএমপি)‌ এবং সিএমএম

একটি নতুন ফ্যান কেনার সময় আরএমপি এবং সিএমএম পরীক্ষা করা গুরুত্বপূর্ণ৷ আরপিজি প্রতি মিনিটে ফ্যানের সর্বোচ্চ গতিকে বোঝায়। অন্যদিকে, সিএমএম বোঝায়, যেখানে ফ্যান চলছে সেখানে কতটা বাতাস খেলছে তাকে বোঝায়।

ব্লেড

একটি নতুন পাখা কেনার সময় ব্লেড দেখা উচিত। এখন ৭ ব্লেডেরও ফ্যান পাওয়া যায়। তবে ৩ ব্লেডের ফ্যানগুলি তুলনামূলকভাবে বিদ্যুৎ সাশ্রয়ী। ব্লেডের বর্ধিত সংখ্যা দামও বাড়িয়ে দেয়। এছাড়াও, ধাতুর ওপর অ্যালুমিনিয়ামের প্রলেপ ব্লেডগুলি বেশি ভাল।

অতিরিক্ত ফিচার্স

এখন ফ্যানগুলিও আধুনিক হয়ে উঠেছে, অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সের মতোই। আলো, স্পিকার–সহ ফ্যান মিলছে। রিমোটের মাধ্যমেও ফ্যান চালানো যায়। তবে কোনটা আপনার জন্য বেশি ভাল তা বুঝে নিন।

ডিজাইন

এখন ফ্যান শুধু প্রয়োজন নয়, অন্দরসজ্জারও অঙ্গ। একাধিক রং, ডিজাইন এবং আকারে মিলছে ফ্যান। তাই কেনার আগে কোন ঘরের জন্য কিনছেন,তা মাথায় রাখুন। সেই ঘরের অন্দরসজ্জার সঙ্গে ম্যাচ করে রঙ ডিজাইন বাছুন।

কালিয়াচকে বোমার স্তূপ, পাঁচ শিশু জখম হওয়ার পর গ্রেফতার চার


```