Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

Trump: দুই দেশের সঙ্গেই বাণিজ্য সম্পর্ক মজবুত করব', ভারত-পাক যুদ্ধবিরতির পর দাবি ট্রাম্পের

দু’দেশের রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের জন্য তিনি গর্বিত, তা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করার পরই জানিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর দাবি, কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতেও তিনি আগ্রহী। শুধু তাই নয়, উভয় দেশের সঙ্গেই বাণিজ্য সম্পর্ক মজবুত করার কথা জানালেন তিনি।

Trump: দুই দেশের সঙ্গেই বাণিজ্য সম্পর্ক মজবুত করব', ভারত-পাক যুদ্ধবিরতির পর দাবি ট্রাম্পের

ফাইল ছবি

শেষ আপডেট: 11 May 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: দু’দেশের রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের জন্য তিনি গর্বিত, তা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করার পরই জানিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার তাঁর দাবি, কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা (Kashmir Issue) মেটাতেও তিনি আগ্রহী। শুধু তাই নয়, উভয় দেশের সঙ্গেই বাণিজ্য সম্পর্ক মজবুত করার কথা জানালেন তিনি।

যুদ্ধবিরতি চুক্তির একদিন পর মার্কিন প্রেসিডেন্ট (US President) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে লিখেছেন, "ভারত ও পাকিস্তানের শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত। কারণ তাদের শক্তি, প্রজ্ঞা এবং সাহস রয়েছে। দুই দেশই বুঝতে পেরেছে যে এবার আগ্রাসন বন্ধ করার সময় এসেছে। দু'পক্ষের সাহসী পদক্ষেপ সত্যিই উল্লেখযোগ্য।"

তিনি আরও লিখেছেন, "আমি গর্বিত যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে (যুদ্ধবিরতি) পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। আলোচনা না হলেও, আমি এই দুই মহান দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে আগ্রহী। পাশাপাশি দশকের পর দশ ধরে চলা কাশ্মীরের বিষয়ে কোনও সমাধানে পৌঁছানো যায় কিনা সেটাও মেটানোর চেষ্টা করব।"

শনিবারই পাকিস্তান সরকারের পক্ষ থেকে 'শান্তির' বার্তা দেওয়া হয়েছিল। পাক বিদেশমন্ত্রী ইশাক দারের বক্তব্য ছিল, ভারত আর আক্রমণ না করলে পাকিস্তানও করবে না। তবে তাঁদের ওপর হামলা হলে পাল্টা আঘাতের অধিকার তাঁদের রয়েছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও তাঁর আগের মন্তব্য থেকে সরে এসে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, তিনি মনে করেন খুব দ্রুত উত্তাপ কমে আসবে দুই দেশের মধ্যে। হয়ও তাই। শনিবারই ভারত এবং পাকিস্তান- দু'তরফেই জানিয়ে দেওয়া হয় তাঁরা আর সংঘাতে যাবে না। 


```