Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

ইজরায়েল বায়ুসেনার হামলায় 'নিকেশ' নুখবার প্রধান, হামাস বাহিনীকে 'কোণঠাসা' করার চেষ্টা 

ইজরায়েল বায়ুসেনার হামলায় 'নিকেশ' নুখবার প্রধান, হামাস বাহিনীকে 'কোণঠাসা' করার চেষ্টা 

শেষ আপডেট: 15 October 2023 13:48

দ্য ওয়াল ব্যুরো: গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে, এমন ঘোষণা করেছিল ইজরায়েল। সেই পরিকল্পনাতেই জোর দিচ্ছে তারা। সার্বিকভাবে হামলা তো আছেই, তার পাশাপাশি আঞ্চলিকভাবে গাজায় তল্লাশি অভিযান চালাচ্ছে তাদের সেনারা। তারমধ্যেই এবার গাজায় ইজরায়েল বায়ুসেনা হামলা করে। তাতেই নিকেশ হয় হামাসের এলিট বাহিনী নুখবার শীর্ষ কমান্ডার বিলাল আল কেদরা। 

হামাসকে জবাব দিতে ইজরায়েল যে 'এয়ার স্ট্রাইক'-এর রাস্তায় হাঁটবে তা আগেই জানানো হয়েছিল। দক্ষিণ গাজায় এয়ারস্ট্রাইক করে ইজরায়েল। সেখানেই লুকিয়ে ছিল বিলাল। হামলার অভিঘাতে মৃত্যু হয়েছে তার এমনই জানিয়েছে আইডিএফ। 

ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার এই হামলার ঘটনা ঘটেছে। এয়ার ফোর্সের ফাইটার জেট গাজার ওই বিশেষ জায়গায় চক্কর চালাচ্ছিল। আকাশ থেকেই বোমা ছোড়া হয়। আর তাতেই হামাসের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রাণ হারায় বিলাল। 

ইজরায়েল এয়ারফোর্স তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিওতে দেখা যায় আকাশ থেকে একটি নির্দিষ্ট জায়গায় নিশানা করে বোমা ছোড়া হচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা, 'গাজা স্ট্রিপে আইডিএফ অভিযান চালাচ্ছে। তারা নুখবা কমান্ডারকে নিকেশ করেছে। বিলাল নামে এই কমান্ডার কিবিবুটজ নিরিম গণহত্যার জন্য দায়ী ছিল।'

বিলাল এর আগে ইজরায়েল সেনার হাতে ধরা পড়েছিল। ২০০৫ সালে ইজরায়েলিদের অপহরণ ও খুন করার অভিযোগে ধরা হয়েছিল। তবে পরে অবশ্য মুক্তি পায়। সেই বিলালকে নিকেশ করল এবার আইডিএফ।


```