Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পঞ্জশির উপত্যকা সম্পূর্ণ তাদের দখলে, দাবি তালিবানের

দ্য ওয়াল ব্যুরো: পঞ্জশির উপত্যকা (panjshir valley)  পুরোপুরি তাদের দখলে বলে দাবি করল তালিবান (taliban)। গত কয়েকদিন ধরে সেখানে তালিবান ও আহমেদ মাসুদের নেতৃত্বাধীন প্রতিরোধ বাহিনীর (resistance force) তুমুল সংঘর্ষ চলছিল বলে শোনা যাচ্ছিল। ত

পঞ্জশির উপত্যকা সম্পূর্ণ তাদের দখলে, দাবি তালিবানের

শেষ আপডেট: 6 September 2021 06:11

দ্য ওয়াল ব্যুরো: পঞ্জশির উপত্যকা (panjshir valley)  পুরোপুরি তাদের দখলে বলে দাবি করল তালিবান (taliban)। গত কয়েকদিন ধরে সেখানে তালিবান ও আহমেদ মাসুদের নেতৃত্বাধীন প্রতিরোধ বাহিনীর (resistance force) তুমুল সংঘর্ষ চলছিল বলে শোনা যাচ্ছিল। তালিবান আগেও বলেছিল, পঞ্জশির কব্জা করেছে তারা। পাল্টা সেই দাবি উড়িয়ে দেয় প্রতিরোধ বাহিনী। তারা বলেছিল, তালিবানের হাজারখানেক জঙ্গি নিহত হয়েছে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ (zabiullah mujazid) বিবৃতি দিয়ে বলেছেন, এই বিজয়ের ফলে যুদ্ধের পাঁকচক্র থেকে আমাদের দেশকে পুরোপুরি বের করে নিয়ে আসা গিয়েছে। গতকালই প্রয়াত প্রবাদপ্রতিম তালিবান-বিরোধী নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ ইঙ্গিত দেন, তিনি যুদ্ধবিরতি চান। তবে তাঁর শর্ত ছিল, আগে তালিবান পঞ্জশির থেকে বাহিনী প্রত্যাহার করুক। সোস্যাল মিডিয়ায় তালিবানের দেওয়া ছবি থেকে দেখা যাচ্ছে, তাদের সদস্যরা পঞ্জশির প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। যদিও তালিবানের দাবি সম্পর্কে বিরোধী প্রতিরোধ বাহিনীর নেতা মাসুদের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।
(বিস্তারিত আসছে)
 

```