Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

লরি চালাচ্ছেন মিস ইংল্যান্ড ফাইনালিস্ট! মডেলিং ছেড়ে হবেন ট্রাক ড্রাইভার

ডেলিং-গ্ল্যামার জগৎ থেকে সরে যাবেন। মিস ইংল্যান্ড বিউটি ফাইনালিস্ট ট্রাক ড্রাইভার হতে চান!

লরি চালাচ্ছেন মিস ইংল্যান্ড ফাইনালিস্ট! মডেলিং ছেড়ে হবেন ট্রাক ড্রাইভার

শেষ আপডেট: 26 December 2023 16:33

দ্য ওয়াল ব্যুরো: মডেলিং-গ্ল্যামার জগৎ থেকে সরে যাবেন। মিস ইংল্যান্ড বিউটি ফাইনালিস্ট ট্রাক ড্রাইভার হতে চান!

মডেলিংয়ে আর রুচি নেই। ট্রাক চালাতে চান ব্রিটেন সুন্দরী মিলি এভারেস্ট। ট্রাক চালানো শিখে নিয়েছেন। লাইসেন্সের জন্য আবেদনও করেছেন।

মডেলিংয়ের দুনিয়ায় মিলি এভারেস্ট বেশ পরিচিত নাম। মাত্র ২২ বছরেই ব্রিটেন সুন্দরী তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলে তাতে লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়। তাঁর সৌন্দর্যের খ্যাতি আছে মডেলিং দুনিয়ায়। এ হেন ব্রিটেন সুন্দরী নাকি লরি চালাবেন!

গ্ল্যামার দুনিয়ার লোকজনের নানারকম আজব খেয়াল আছে। অনেকেই ভাবছেন, চর্চায় থাকার জন্যই নাকি এমন কথা বলেছেন মিলি। তবে মিলি এভারেস্ট জোর গলায় বলেছেন তিনি এবার নিজের আলাদা পরিচয় গড়ে তুলবেন। সৌন্দর্য দেখিয়ে পরিচিতি নয়, নিজের মেধা ও পরিশ্রমেই তিনি পরিচিত হতে চান পুরুষতান্ত্রিক সমাজে। সেই জন্যই নিজের ইচ্ছামতো পেশা বেছে নিচ্ছেন।

ছোট থেকে চাষাবাদ দেখেই অভ্যস্ত, এমনটাই জানিয়েছেন মিলি। তিনি বলেছেন, কৃষক পরিবারে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। পরিবারের লোকজনকে চাষ করতে দেখেছেন। ট্রাক চালানো তাঁর বাঁ হাতের খেল। তাঁর বাবা-দাদারাও ট্রাক চালাতে পারেন। তাই তিনিও এই পেশাতেই আসতে চান।

 যুক্তরাজ্যে ভারী যান চালকদের মধ্যে মাত্র ১ থেকে ৩ শতাংশ মহিলা। মিলি বলেন, মহিলাদের কোনও ভাবেই আটকে রাখা যাবে না, তাঁরা সব পেশায় আসবেন। ক্লাস ১, ক্লাস ২ হেভি গুড ভেহিকলের (HGV) লাইসেন্সের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। যাতে ৪৪ টন লরি চলতে পারেন।

হেভি গুড ভেহিকল ছেলেরাই চালায়। এই ধরনে ভারী যান সাধারণত মেয়েরা চালায় না। কিন্তু মিলি ব্যতিক্রমী হতে চান। ৪৪ টন বা তারও বেশি ওজনের লরি চালাতে চান হাইওয়ে দিয়ে। মালবত্র বয়ে নিয়ে যাবে সেই লরি। তিনি হবেন লরি চালক। তাতেই তাঁর বেশি আনন্দ।

 মিস লিংকনশায়ার ছিলেন মিলি। ২০১৮ সালে মিস চ্যারিটি খেতাব জিতেছিলেন। ২০১৮ সালে মিস ইংল্যান্ড বিউটি কনটেস্টের ফাইনালিস্ট ছিলেন। এরপরেও একাধিক বিউটি কনটেস্টে যোগ দিয়েছেন ও জিতেছেন। মডেলিং জগতে তাঁর ভালই নাম। এখন সেসব ছেড়ে তিনি দক্ষ লরি চালক হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন। এইচজিভি লাইসেন্স পেয়ে গেলে তাঁকে আর পায় কে! একজন দক্ষ হেভি গুড ট্রাক ড্রাইভার হিসেবেই তাঁর পরিচিতি হবে ব্রিটেনে।


```