
শেষ আপডেট: 21 September 2024 17:13
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৫.৬৫ লক্ষ টাকায় বাজারে হাজির হল ওয়াগনআরের ওয়াল্টস ভার্সন। LXi, VXi ও ZXi-এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। নতুন এই মডেলে বেশ কিছু নতুন ফিচার্স রয়েছে। দেওয়া রয়েছে টাচ স্ক্রিন ডিসপ্লেও।
কী কী নতুন ফিচার্স রয়েছে এই নতুন মডেলে?
- গাড়ির সামনে আপগ্রেডেড ক্রোম গ্রিল দেওয়া হয়েছে
- ফগ ল্যাম্প থাকছে
- ক্রোম গার্নিস
- বাম্পার প্রোটেক্টর
- হুইল আর্ক ক্ল্যাডিং
- সাইড স্কার্ট
- সাইড বডি মোল্ডিং
এই গেল গাড়ির বাইরের সাজগোজ
এই দামে গাড়ির ইন্টেরিয়রও দেখার মতো। রয়েছে
- ফ্লোর ম্যাট
- সিট কভার
- ৬.২ ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
- স্পিকার
- সিকিওরিটি সিস্টেম
- রিভার্স পার্কিং ক্যামেরা
ওয়াগনআর-এর বেশিরভাগ মডেলেই একটা এয়ার ব্যাগের ব্যবস্থা রয়েছে। কিন্তু এতে ২টো এয়ারব্যাগ দেওয়া হয়েছে। রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেক্ট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন, ইলেক্ট্রনিক স্টেবেলিটি কন্ট্রোল ও হিল হোল্ড।
১.০ লিটার ও ১.২ লিটার পেট্রল ইঞ্জিনের অপশন মিলবে ওয়াগনআর ওয়াল্টস-এ। মিলবে সিএনজি বাই ফুয়েল ভ্যারিয়েন্টও। কোম্পানির তরফে ২৫.১৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দাবি করা হচ্ছে ১.০ লিটার পেট্রল ইঞ্জিনে। ১.২ লিটারে ৩৩.৪৮ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ দেওয়া হবে বলে জানানো হচ্ছে।
এই দামে এই মুহূর্তে বাজারে ওয়াল্টস, টাটা পাঞ্চ, মারুতির সেলেরিও ও হুন্ডাইয়ের এক্সাটারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
এই গাড়ি মধ্যবিত্তদের পছন্দ হবে বলে আশা করছে দেশের সবচেয়ে অ্যাফরডেবল ব্র্যান্ড মারুতি।