Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আইএসএল নিয়ে এআইএফএফের চিঠি, সমস্ত ক্লাবকে একদিনের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ

এআইএফএফ ইতিমধ্যে প্রোমোশন-রেলিগেশন চালুর পরিকল্পনা রেখেছে। ক্লাবগুলির পাল্টা প্রস্তাব অবশ্য সাধারণ সভায় মান্যতা পায়নি।

আইএসএল নিয়ে এআইএফএফের চিঠি, সমস্ত ক্লাবকে একদিনের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 January 2026 12:11

দ্য ওয়াল ব্যুরো: ঝুলে থাকা আইএসএল (Indian Super League) নিয়ে ইতিবাচক পথে হাঁটতে চাইছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। বুধবার আইএসএল ক্লাবগুলিকে চিঠি দিয়ে এআইএফএফ জানিয়ে দিল—একদিনের মধ্যে লিগে অংশগ্রহণ নিশ্চিত এবং কোন ফরম্যাটে তারা খেলতে রাজি, স্পষ্ট করে জানাতে হবে। কারণ, আদৌ কতগুলো ম্যাচ আয়োজন করা সম্ভব, তা দ্রুত এশীয় ফুটবল কনফেডারেশনের (Asian Football Confederation) দরবারে পৌঁছে দিতে হবে।

কেন এত তাড়াহুড়ো?

আইএসএল এখনও শুরু না হওয়ায় কার্যত নিশ্চিত—এই মরশুমে ক্লাবগুলির পক্ষে ন্যূনতম ২৪টি ম্যাচ খেলা সম্ভব হবে না। অথচ এই সংখ্যাটাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে (AFC Champions League 2) নামার বাধ্যতামূলক শর্ত। এমন অবস্থায় আইএসএল ক্লাবগুলো এআইএফএফের কাছে আবেদন, এএফসি-র কাছে একবারের জন্য ছাড় চাওয়া—যাতে ভারতের মহাদেশীয় আসন কোনওমতে রক্ষা পায়।

২৪ ডিসেম্বর থেকে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে এআইএফএফের গঠিত কমিটির মোট পাঁচ দফা বৈঠক হয়েছে। সেই আলোচনার সূত্র ধরেই ফেডারেশন এখন দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছে। চিঠিতে এআইএফএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে—ক্লাবগুলির সম্মতি না পেলে তারা ক্রীড়া মন্ত্রক ও সুপ্রিম কোর্টকে (Supreme Court) কিছুই জানাতে পারবে না।

এআইএফএফের চিঠিতে কী বলা হয়েছে?

চিঠিতে লেখা হয়েছে, ‘পরিস্থিতির জরুরি গুরুত্ব বিবেচনা করে আগামিকাল, অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে অংশগ্রহণ ও ফরম্যাট সংক্রান্ত নিশ্চিতকরণ পাঠালে আমরা কৃতজ্ঞ থাকব।’এআইএফএফ আরও জানিয়েছে, ২ জানুয়ারির মধ্যে ক্রীড়া মন্ত্রকে রিপোর্ট জমা দিতে হবে। তার পর ৫ জানুয়ারি শীতকালীন ছুটির পরে সুপ্রিম কোর্টে ফের শুনানি শুরু হলে, প্রয়োজন অনুযায়ী নথি জমা দেওয়ার সম্ভাবনা।

প্রস্তাবিত দুই ফরম্যাট কী?

এআইএফএফ এই মরশুম শুরু করতে চায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তার জন্য দু’টি বিকল্প—

এক: কনফারেন্স-ভিত্তিক লিগ। ১৪টি দলকে ইস্ট ও ওয়েস্ট—দুই ভাগে ভাগ করা হবে। দলগুলি নিজেদের কনফারেন্সের মধ্যেই খেলবে। সেরা চারটি দল উঠবে এক ম্যাচের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। সব ম্যাচ হবে দু’টি কেন্দ্রীয় ভেন্যুতে।

দুই: সিঙ্গল-লিগ, সিঙ্গল-রাউন্ড ফরম্যাট। সব দল এক লিগে খেলবে। কোনও প্লে-অফ নেই। লিগ টেবিলের শীর্ষে যারা থাকবে, তারাই চ্যাম্পিয়ন।

এএফসি আসন নিয়ে কীসের ঝুঁকি?

ভারতের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে দু’টি আসন রয়েছে—একটি সরাসরি গ্রুপ স্টেজে (আইএসএল শিল্ড জয়ী), আর একটি প্লে-অফে (সুপার কাপ জয়ী)। ন্যূনতম ম্যাচের শর্ত পূরণ না হলে এই আসন হারানোর আশঙ্কা। সেক্ষেত্রে বর্তমান সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া (FC Goa) সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবু এআইএফএফের অবস্থান পরিষ্কার—এএফসি ছাড় দিক বা না দিক, তারা আইএসএল চালু করতে চায়। প্রয়োজনে সংক্ষিপ্ত আকারে। ফলাফল হিসেবে ভারতের মহাদেশীয় অংশগ্রহণ ঝুঁকিতে পড়লেও, লিগ বন্ধ রাখতে রাজি নয় ফেডারেশন।

বড় জটটা কোথায়?

এই সংকটের গোড়ায় রয়েছে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (Master Rights Agreement) ইস্যু। জুলাই মাসে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (Football Sports Development Limited) সঙ্গে চুক্তি ঝুলে যাওয়ার পরই আইএসএল স্থগিত হয়। ৮ ডিসেম্বর মেয়াদ শেষ। সুপ্রিম কোর্টের নজরদারিতে নতুন টেন্ডার ডাকা হলেও কোনও বিডার পাওয়া যায়নি।

এদিকে এআইএফএফ ইতিমধ্যে প্রোমোশন-রেলিগেশন চালুর পরিকল্পনা রেখেছে। ক্লাবগুলির পাল্টা প্রস্তাব অবশ্য সাধারণ সভায় মান্যতা পায়নি।


```