Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

আলিয়ার মতো সাজতে চান বিয়েতে? নতুন কালেকশন লঞ্চ করলেন ডিজাইনার দেবরূপা

শীতের সিজনকে মাথায় রেখে ওয়েডিং (Wedding Fashion) কালেকশন লঞ্চ করলেন ফ্যাশন ডিজাইনার দেবরূপা ভট্টাচার্য। এই লঞ্চিংয়ের (Collection Launched by Designer) ফাঁকেই নিজের কালেকশন নিয়ে কথা বললেন চৈতালি দত্তের সঙ্গে। কী ধরনের চিন্তাভাবনা

আলিয়ার মতো সাজতে চান বিয়েতে? নতুন কালেকশন লঞ্চ করলেন ডিজাইনার দেবরূপা

শেষ আপডেট: 16 January 2023 15:41

শীতের সিজনকে মাথায় রেখে ওয়েডিং (Wedding Fashion) কালেকশন লঞ্চ করলেন ফ্যাশন ডিজাইনার দেবরূপা ভট্টাচার্য। এই লঞ্চিংয়ের (Collection Launched by Designer) ফাঁকেই নিজের কালেকশন নিয়ে কথা বললেন চৈতালি দত্তের সঙ্গে।

কী ধরনের চিন্তাভাবনা নিয়ে এই কালেকশন তৈরি করেছেন?

আমি দু'ধরনের ওয়েডিং কালেকশন লঞ্চ করেছি। গ্র্যান্ড ট্র্যাডিশনাল ওয়েডিং কালেকশন যেমন রয়েছে আমার কিউরেট করা, তেমনই আবার ইন্টিমেট ওয়েডিং কালেকশনও আছে, যা আমার ক্রিয়েট করা। মূলত যাঁরা এক্সপেরিমেন্টাল কালেকশন পরতে পছন্দ করেন, তাঁদের কথা ভেবেই এই ইন্টিমেট ওয়েডিং কালেকশন তৈরি করেছি। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অর্থাৎ কাছের কিছু মানুষজনকে নিয়েই এই ইন্টিমেট ওয়েডিং হয়। অনেকটা গেট টুগেদারের মতো। বিয়েতে এখন এটা নয়া ট্রেন্ড। মূলত এই দু' ধরনের বিয়ের কথা মাথায় রেখে আমার কালেকশন তৈরি করা।

ট্র্যাডিশনাল ওয়েডিংয়ের জন্য কী ধরনের কালেকশন এনেছেন?

কোনও ডিজাইনার কিন্তু বেনারসি শাড়ি তৈরি করতে পারেন না। সেটা সম্ভব নয়। তবে বাঙালির বিয়েতে বেনারসি ছাড়া আজও ভাবা যায় না। তাই বেনারসে এক লুমের সঙ্গে কোলাবোরেশন করে বেনারসি শাড়ি কিউরেট করেছি।

এক্ষেত্রে ট্র্যাডিশনাল বেনারসির ডিজাইন যেমন শাড়িতে রয়েছে, তেমনই আমার ফ্যাব্রিক থেকে জরি, রেশম সুতো সবই পিওর। এর মধ্যে কৃত্রিম কিছু নেই। শাড়ি ছিঁড়ে গেলেও কোনওদিন জরি নষ্ট হবে না। পিওর কাতান, অরগেঞ্জা, জর্জেট ফ্যাব্রিকের ওপর বেশিরভাগই জাল কাজ ফুটিয়ে তোলা হয়েছে। কালার কম্বিনেশন সম্পূর্ণ নিজস্ব। যা অন্যত্র মিলবে না। যেহেতু এই বেনারসি শাড়ি ট্র্যাডিশনাল, তাই অনেক সময় এক ঝলকে দেখে মনে হতেই পারে, এটা বাজার চলতি। কিন্তু ফ্যাব্রিক, কালার কম্বিনেশন, রেশম সুতো, জরি-- সবই ভিন্ন। কোনও কটন সুতোয় কাজ আমি করি না। একজন ডিজাইনার হিসেবে সেটা আমার স্পেশ্যালিটি।

এই ট্র্যাডিশনাল শাড়িতে কী ধরনের কালার প্যালেট রয়েছে?

মূলত ব্রাইট কালার রেড, ব্লু, অরেঞ্জ, পিঙ্ক ইত্যাদি। তবে কিছু প্যাস্টেল শেডও তৈরি করেছি । কারণ আজকাল কনেদের মধ্যে ভীষণ প্যাস্টেল শেডের ক্রেজ হয়েছে।

ইন্টিমেট ওয়েডিং কালেকশনের আপনার স্পেশালিটি কী?

এই রেঞ্জের শাড়িতে ক্রেপ, শার্টিন জর্জেট, সিল্ক ফ্যাব্রিক হিসেবে ব্যবহার করেছি। মূলত এই রেঞ্জের শাড়িতে আমি প্যাস্টেল শেডকে ফোকাস করেছি, যা সম্পূর্ণ হ্যান্ড উইভ বা হ্যান্ড এমব্রয়ডারি করা। খুব লাইট ওয়েট।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ের শাড়ি থেকে অনুপ্রাণিত হয়ে এই কালেকশন করেছি। কারণ আলিয়ার বিয়ের পর থেকেই লক্ষ্য করছি, এখনকার কনেদের মধ্যে লেহেঙ্গার বদলে শাড়ি পরার চাহিদা বেড়েছে। শুধু তাই নয়, আলিয়া বিয়েতে যে ধরনের কালেকশন পরেছেন সেটাই কনেরা ডিমান্ড করছেন। তাই এক্ষেত্রে বেসিক কালার রেখেছি আইভরি। তার ওপর লাইট পিঙ্ক, ব্রাইন ইত্যাদি কালার দিয়ে হ্যান্ডউইফ বা এমব্রয়ডারি করে শাড়ি তৈরি করেছি।

সঙ্গে রয়েছে আড়াই মিটার ইমপোর্টেড নেট বা পিওর জর্জেটের লম্বা 'ভেল', যা কাঁধের একপাশে রাখা যেতে পারে। কখনও আবার ইচ্ছে করলে এই ভেল খোঁপার উপরেও ঘোমটার মতো করে রাখা যেতে পারে। এখন কমবয়সি কনেদের মধ্যে এই স্টাইল ভীষণ ট্রেন্ডি। কিন্তু আমি ডিজাইনার হিসেবে হুবহু তো কপি করতে পারি না, তাই আমার মতো করে আমি তৈরি করেছি। কনের চাহিদা অনুযায়ী এই 'ভেল' কখনও শাড়ির সঙ্গে কনট্রাস্ট বা ম্যাচিং করেও তৈরি করি।

শাড়িতে কী ধরনের ডিজাইন ফুটিয়ে তুলেছেন?

ইন্টিমেট ওয়েডিংয়ের অনুষ্ঠান অনেক সময় সন্ধেবেলায় হয়। সেজন্য রেড, ব্ল্যাক, ব্রাউন ইত্যাদি ব্রাইটার টোন রেখেছি। তবে বেশিরভাগ শাড়ি প্যাস্টেল শেডের। এমনভাবে শাড়ি তৈরি করেছি, যাতে পরবর্তী সময়ে রিসাইকেল করেও শাড়ি পরা যেতে পারে। এমনকি ট্রাউজার্স দিয়েও যাতে ককটেল শাড়ি হিসেবে পরা যায়, সেই চিন্তাভাবনা করেও এই রেঞ্জের শাড়ি তৈরি করা। শাড়িতে যেমন ছোট ফ্লাওয়ার মোটিভ রয়েছে তেমনি আবার বড় কল্কাও রয়েছে। যাঁরা খুব স্লিম তাঁরা বড় কল্কার শাড়ি পরলে ভল্যুম বাড়বে। আর যাঁদের শরীর একটু ভারী তাঁদের রোগা এবং লম্বা দেখাতে অলওভার ছোট ফ্লোরাল বুটি রয়েছে।

এছাড়া আর কোন ওয়েডিং কালেকশন আপনার রেঞ্জে আছে?

কাঞ্চির প্রত্যন্ত গ্রামে গিয়ে হাতে তৈরি করা কাঞ্জিভরম সিল্ক শাড়ি আমি তৈরি করিয়েছি, যা ফোর প্লাই পিওর মালবারি সিল্কের উপর হাতে তৈরি করা। এর মধ্যে ট্র্যাডিশনাল টেম্পল বর্ডারের বদলে ফুল, পাখি, ময়ূর ইত্যাদির মোটিভ করা, যা ফিউশন অথচ মডার্ন। এই সিল্ক যদি সঠিক ভাবে যত্ন করে রাখা যায় তবে প্রজন্মের পর প্রজন্ম তা ব্যবহার করতে পারে ।

লেহেঙ্গাও রয়েছে?

হ্যাঁ। জর্জেট এবং ভেলভেটের ওপর জারদৌজি, রেশম ওয়ার্ক ইত্যাদি হ্যান্ড এমব্রয়ডারির কাজ রয়েছে। তবে এবারে লেহেঙ্গার থেকে আমি শাড়িতে বেশি ফোকাস করেছি। শাড়ির সঙ্গে পরার জন্য রয়েছে ম্যাচিং অথবা কনট্রাস্ট ডিজাইনার ব্লাউজ, যার মধ্যে হাতে তৈরি করা এমব্রয়ডারি রয়েছে। এগুলো কনের পছন্দ অনুযায়ী করি।

শীতের পার্টিতে কেমন পোশাক, বাতলে দিলেন ফ্যাশন ডিজাইনার শুভদীপ মিত্র, দেখুন তাঁর কালেকশন


```