Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

খিদের তাড়নায় কনডম চিবিয়েছিলেন রাজকুমার রাও!

জল, খাবার, বিদ্যুৎ ছাড়া দীর্ঘদিন যখন কোনও মানুষ এক বদ্ধ ঘরে আটকে থাকেন, সেসময় তিনি পেটের জ্বালায় যা সামনে পান, তাই খান। রাজকুমারও তাই করেছিলেন।

খিদের তাড়নায় কনডম চিবিয়েছিলেন রাজকুমার রাও!

শেষ আপডেট: 9 December 2023 20:01

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ভিন্নধারার ছবি বললেই যে অভিনেতাদের নাম মাথায় আসে, তাঁদের মধ্যে অন্যতম রাজকুমার রাও। 'স্ত্রী', 'বরেলি কি বরফি', 'আলিগড়', 'নিউটন'-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সেই অভিনেতাকেই একসময় খিদের তাড়নায় স্ট্রবেরি ফ্লেভারের কনডম চিবিয়ে থাকতে হয়েছিল।

জল, খাবার, বিদ্যুৎ ছাড়া দীর্ঘদিন যখন কোনও মানুষ এক বদ্ধ ঘরে আটকে থাকেন, সেসময় তিনি পেটের জ্বালায় যা সামনে পান, তাই খান। রাজকুমার পেয়েছিলেন একটি স্ট্রবেরি ফ্লেভারের কনডম। সেই স্ট্রবেরির গন্ধেই যদি খিদে মেটে, সেই ভেবে কনডম চিবিয়েছিলেন তিনি। তবে গোটা বিষয়টাই ঘটেছিল সিনেমার শ্যুটিংয়ের খাতিরে। 

২০১৬ সালের মুক্তি পেয়েছিল বিক্রমাদিত্য মোটওয়ানের ছবি 'ট্র্যাপড'। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার রাও। গল্পে দেখানো হয়, ভুলবশত একটি বিল্ডিংয়ের অনেক উঁচু ফ্লোরে আটকে যায় তাঁর অভিনীত চরিত্রটি। সেখানে দীর্ঘদিন ধরে জল, খাবার ছাড়া বাঁচার জন্যই কনডম চেবানোর দৃশ্যটি গল্পে রেখেছিলেন পরিচালক।

যদিও সেন্সর বোর্ড ছবিটিকে সার্টিফিকেট দেওয়ার সময় দৃশ্যটি বাদ দেওয়ার নির্দেশ দেয়। সেন্সর বোর্ড আমাদের এই দৃশ্যটি বাদ দেওয়ার নির্দেশ দেয়। পরিচালক এই সিদ্ধান্তের কারণ জিজ্ঞেস করায় তাঁরা পাল্টা প্রশ্ন করেন, কেন রাজকুমার কনডম চিবোচ্ছেন? জবাবে তিনি বলেন, স্ট্রবেরি ফ্লেভারের কনডমের গন্ধে খিদে মেটানোর ভাবনা থেকে এমন দৃশ্য রাখা। যদিও সেন্সর বোর্ড সেই দাবিতে সন্তুষ্ট হয়নি। এরপরই বাদ দেওয়া হয় কনডম চেবানোর দৃশ্যটি।


```