Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

দিল্লি দুর্ঘটনায় মৃত অঞ্জলির পরিবারের পাশে শাহরুখ! বড় অঙ্কের টাকা দান করলেন 'কিং'

দ্য ওয়াল ব্যুরো: সামনেই মুক্তি পাবে 'পাঠান'। প্রচারের জন্য দিনরাত এক করে দিচ্ছেন শাহরুখ খান (SRK)। তবে এরমধ্যেও নিজের এনজিও (NGO)-র কাজ ভুললেন না তিনি। গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে দিল্লিতে স্কুটি দুর্ঘটনা (Delhi dragging case) কাণ্ডে মৃত্যু হয়

দিল্লি দুর্ঘটনায় মৃত অঞ্জলির পরিবারের পাশে শাহরুখ! বড় অঙ্কের টাকা দান করলেন 'কিং'

শেষ আপডেট: 7 January 2023 12:27

দ্য ওয়াল ব্যুরো: সামনেই মুক্তি পাবে 'পাঠান'। প্রচারের জন্য দিনরাত এক করে দিচ্ছেন শাহরুখ খান (SRK)। তবে এরমধ্যেও নিজের এনজিও (NGO)-র কাজ ভুললেন না তিনি। গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে দিল্লিতে স্কুটি দুর্ঘটনা (Delhi dragging case) কাণ্ডে মৃত্যু হয়েছে অঞ্জলি সিং নামে এক যুবতীর। এবার তাঁর পরিবারের পাশে দাঁড়াল অভিনেতার এনজিও মীর ফাউন্ডেশন।

সূত্রের খবর, মীর ফাউন্ডেশন অঞ্জলি সিংয়ের পরিবারকে একটি বড় অঙ্কের টাকা দান করেছে। যদিও সেই টাকার পরিমাণ বাইরের কেউই জানতে পারেননি। জানা গেছে, অঞ্জলি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করতেন। পরিবারে তিনি একাই উপার্জনকারী ছিলেন। ফলত তাঁর মৃত্যুর পর অকুল পাথারে পড়ে তাঁর পরিবার। এই খবর জানতে পেরেই এগিয়ে আসেন 'বলিউড বাদশা'।

শাহরুখ তাঁর বাবা মীর তাজ মহম্মদ খানের নামে মীর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে অ্যাসিড আক্রান্ত বহু নারীর চিকিৎসার দায়িত্ব নিতে দেখা গেছে এই সংস্থাকে। এবার অঞ্জলির পরিবারের পাশেও দাঁড়াল তাঁরা। হয়তো এইজন্যই শাহরুখের অনুরাগীরা তাঁকে 'কিং' আখ্যা দিয়েছেন। বাংলা প্রবাদে তো আছেই, 'রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান।'

৩১ রাতে তরুণীর ছেঁচড়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়ির মালিক, পলাতক আরও এক


```