
মিঠুন-শ্রীদেবী ও সুজানা
শেষ আপডেট: 31 December 2024 17:58
দুরন্ত প্রেম ছিল তাঁদের। দূর্বার গতিতে সেই প্রেম ছুটেছিল কখনও মুম্বই, কখনও কলকাতা। শোনা গিয়েছিল লুকিয়ে নাকি বিয়েও করেছিলেন শ্রীদেবী ও মিঠুন। এত বছর পর তাঁদের সেই অসমাপ্ত প্রেমকাহিনীর অজানা আখ্যানই আরও একবার উস্কে দিলেন আটের দশকের অভিনেত্রী সুজাতা মেহতা। একই সঙ্গে জানালেন মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর ঠিক কতটা ভেঙে পড়েছিলেন শ্রীদেবী।
তাঁর কথায়, "উদভ্রান্তের মতো করতেন শ্রীদেবী। তবে পেশাগত দিক দিয়ে কোনওপ্রকার খামতি তিনি রাখতে চাননি। যখনই ক্যামেরা অন হত তখনই ক্যামেরার উপরেই তাঁর সমস্ত মনোযোগ থাকত। তাঁরা দু'জন দু'জনকে খুব ভালবাসতেন যে।"
কেন যে প্রেম ভেঙেছিল মিঠুন-শ্রীদেবীর তা আজও অজানা। তবে মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তাঁদের দুই সন্তান জাহ্নবী ও খুশি কাপুর আজ বলিউডের অভিনেত্রী। সুজাতা এও জানান, শ্রীদেবী ও মাধুরীর সম্পর্ক বিশেষ ভাল ছিল না। মাধুরী সেটে এসে এক কোণায় বসে থাকতেন। কারও সঙ্গে সেভাবে মিশতেও দেখা যেত না তাঁকে।
প্রশ্ন হল, কে এই সুজাতা মেহতা? আটের দশকে সিনেমা ও ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন সুজাতা। তাঁর অভিনয় নিয়েও হত প্রশংসা। 'প্রতিঘাত', 'ইয়াতিম', 'গুণা' সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। মিঠুনের সঙ্গেও কাজ করেছেন তিনি। কাজ করেছেন সুজাতার সঙ্গেও।