Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

৯৭ দিন অপেক্ষার 'উপহার' শাহরুখ খান! অবশেষে বাড়ি ফিরবেন ঝাড়খণ্ডের ভক্ত

নিজের গ্রামে কম্পিউটারের ব্যবসা রয়েছে ওই শাহরুখ ভক্তের। কিন্তু প্রায় ৩ মাস ধরে তা বন্ধ রেখেছেন তিনি।

৯৭ দিন অপেক্ষার 'উপহার' শাহরুখ খান! অবশেষে বাড়ি ফিরবেন ঝাড়খণ্ডের ভক্ত

ভক্তের সঙ্গে শাহরুখ - ফাইল ছবি

শেষ আপডেট: 4 November 2024 17:51

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ড থেকে মুম্বই আসার একটাই কারণ ছিল, শাহরুখ খানের সঙ্গে দেখা করা। গত ৯৬ দিন ধরে বলিউডের কিং-এর বাড়ি মন্নতের সামনে অপেক্ষা করছিলেন ওই ভক্ত। ৯৭ দিনের মাথায় তাঁকে স্বস্তি দিলেন শাহরুখ। দেখা করলেন নিজের আরও এক 'জাবরা ফ্যানের' সঙ্গে। ফলে অবশেষে বাড়ি ফিরবেন তিনি। 

নিজের গ্রামে কম্পিউটারের ব্যবসা রয়েছে ওই শাহরুখ ভক্তের। কিন্তু প্রায় ৩ মাস ধরে তা বন্ধ রেখেছেন তিনি। পণ করেছিলেন শাহরুখ খানের সঙ্গে দেখা না করে বাড়ি ফিরবেন না। এই নিয়ে এক সংবাদমাধ্যমে ওই ভক্ত বলেছিলেন, যতক্ষণ না পর্যন্ত অভিনেতার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তিনি বাড়ি ফিরবেন না। এতে ব্যবসার ক্ষতি হলে হোক! তবে আর ক্ষতির মুখে পড়তে হবে না তাঁকে। শাহরুখ খানের দেখা পেয়েছেন তিনি। 

সোমবার অভিনেতার একটি ফ্যান পেজ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, ঝাড়খণ্ডের ওই ভক্তের সঙ্গে দাঁড়িয়ে বাদশা। তাঁর সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি। 

শনিবার ৫৯ তম জন্মদিন পালন করছেন শাহরুখ খান। শুক্রবার মধ্যরাতে ফি বছরের মতো নিজের বাড়ির সামনে ব্যালকনিতে এসে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। কালো গেঞ্জি, কালো চশমা পরে দেখা যায় 'কিং খান'কে। তবে শনিবার সকালে তাঁকে মন্নতের বাইরে দেখা যায়নি। কিন্তু তাঁর ভক্তরা প্রতিবারের মতো অপেক্ষা করে গেছিলেন। কিন্তু শাহরুখের দেখা পাওয়া যায়নি। 

ওই ভক্তর অবশ্য বক্তব্য ছিল, অভিনেতা তাঁর সঙ্গে নয়, তিনি অভিনেতার সঙ্গে দেখা করতে এসেছেন। তাই অপেক্ষা করতে কোনও সমস্যা নেই তাঁর। শাহরুখের সঙ্গে দেখা না হলে কী হবে, এই প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি বলেন, ''যেভাবেই হোক দেখা করেই যাব। নাহলে তো আমার সম্মান থাকবে না বাড়িতে।'' স্পষ্ট জানিয়েছিলেন, যতদিন হোক না কেন, তিনি অপেক্ষা করবেন এবং অভিনেতার সঙ্গে দেখা করেই বাড়ি ফিরবেন। মনের ইচ্ছে পূরণ হয়েছে তাঁর।  


```