Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সামান্থা যেন সত্যিই 'প্রভু'! তাঁকে মন্দিরের দেবী সাজিয়ে এ কী কাণ্ড করেছেন নায়িকার ভক্ত

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নিজের ৩৬তম জন্মদিন পালন করেছেন তেলুগু ও তামিল ছবির অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। আর এই বিশেষ দিনেই অভিনেত্রীকে উৎসর্গ করে নিজের বাড়িতেই একটি মন্দির (temple) বানালেন এক সামান্থা অনুরাগী (fan)

সামান্থা যেন সত্যিই 'প্রভু'! তাঁকে মন্দিরের দেবী সাজিয়ে এ কী কাণ্ড করেছেন নায়িকার ভক্ত

শেষ আপডেট: 29 April 2023 14:16

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নিজের ৩৬তম জন্মদিন পালন করেছেন তেলুগু ও তামিল ছবির অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। আর এই বিশেষ দিনেই অভিনেত্রীকে উৎসর্গ করে নিজের বাড়িতেই একটি মন্দির (temple) বানালেন এক সামান্থা অনুরাগী (fan)। শুধু তাই নয়। অভিনেত্রীর একটি আবক্ষ মূর্তিও উন্মোচন করেছেন তিনি। তাঁর এই কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

মূলত তামিল এবং তেলুগু সিনেমাতেই কাজ করেছেন সামান্থা। তবে সম্প্রতি হিন্দি ওটিটি সিরিজ 'ফ্যামিলি ম্যান ২'-তে অভিনয় করে গোটা দেশে এক ঝটকায় তাঁর জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে গিয়েছে। যদিও তাঁর শেষ ছবি 'শকুন্তলম' বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। কিন্তু যে ভালবাসা তিনি অনুরাগীদের থেকে গত কয়েক বছর ধরে পাচ্ছেন, তার কাছে বক্স অফিসের অঙ্ক কিছুই না। এবার সেই সামান্থার জন্মদিন উপলক্ষেই মন্দির বানালেন বাপতলা জেলার আলাপাদু গ্রামের বাসিন্দা তেনালি সন্দীপ।

https://twitter.com/SriLakshmi_10/status/1651998546730831872?s=20

সন্দীপ জানিয়েছেন, উনি সামান্থার একজন স্বঘোষিত ভক্ত। তাই অভিনেত্রীর জন্মদিনের দিনই মন্দিরের সামনে একটি মূর্তি উন্মোচন করেন এবং একটি কেক কাটেন। সেই মূর্তিতে দেখা যাচ্ছে গায়ে লাল রঙের শাড়ি ও সবুজ ব্লাউজ। তবে একা সন্দীপ নন, সঙ্গে ওই গ্রামের আরও কয়েকজন সামান্থা ভক্ত সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও সামান্থার জন্মদিন উদযাপন করতে আশেপাশের গ্রামের লোকজনও সন্দীপের বাড়িতে ভিড় জমায়।

https://twitter.com/Deekshhitareddy/status/1651957247831060481?s=20

পরে সন্দীপ বলেন যে, তিনি সামান্থার জন্য আরও বড় একটি মন্দির তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু আর্থিক সঙ্কটের কারণে সেটা শেষ অবধি সম্ভব হয়নি। জানা গিয়েছে, শুধু অভিনয়ের জন্য নয়। সামান্থার দানধ্যানের জন্যেও তিনি অভিনেত্রীকে পছন্দ করেন। তাই জন্মদিন উপলক্ষে গরিবদের মধ্যে খাবারও বিতরণ করেছেন তিনি। অভিনেত্রী যেন এই খবর পেয়ে একদিন তাঁর বাড়িতে এসে মন্দিরটি ঘুরে যান, এমনটাই চাইছেন সন্দীপ।

দুনিয়া তো নীচে টানবেই, তোমাকে উঠতে হবে! জন্মদিনে কী বললেন সামান্থা


```