Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

'বিবি নাম্বার ওয়ান'এর জন্মদিনে আবেগঘন পোস্ট, কী লিখলেন রণবীর

দ্য ওয়াল ব্যুরো: তিনি দীপিকার মনের মানুষ। শুধুমাত্র জীবনসঙ্গী নন, তিনি দীপিকার সবচেয়ে কাছের বন্ধুও। দুজনেই দু'জনের হাত শক্ত করে ধরে থাকেন সবসময়। প্রতিটা মুহূর্তে মা-বাবার মতোই আগলে রাখেন দীপিকাকে। রাজস্থানের রণথম্বোরে ছুটি কাটাতে গিয়ে স

'বিবি নাম্বার ওয়ান'এর জন্মদিনে আবেগঘন পোস্ট, কী লিখলেন রণবীর

শেষ আপডেট: 5 January 2021 15:24

দ্য ওয়াল ব্যুরো: তিনি দীপিকার মনের মানুষ। শুধুমাত্র জীবনসঙ্গী নন, তিনি দীপিকার সবচেয়ে কাছের বন্ধুও। দুজনেই দু'জনের হাত শক্ত করে ধরে থাকেন সবসময়। প্রতিটা মুহূর্তে মা-বাবার মতোই আগলে রাখেন দীপিকাকে। রাজস্থানের রণথম্বোরে ছুটি কাটাতে গিয়ে সবচেয়ে কাছের মানুষ সেই রণবীরের সঙ্গেই এবছর নিভৃতে জন্মদিন পালন করলেন দীপিকা পাড়ুকোন।৩৫-এ পা দিলেন দীপিকা। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে বার্থ-ডে গার্লের জন্মদিনের পোস্টে। ভর সন্ধের মুখে এবার চমকে দিলেন রণবীর সিং। যে চমকের আশায় সারাদিন অপেক্ষায় ছিলেন দীপিকার পাগল অনুরাগীরা।জন্মদিনের সন্ধেয় রণবীর তাঁর 'দীপু'র 'হামাগুড়ি দেওয়া' বয়সের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন। চোখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে যে কেউ চিনতে পারবেন প্রিয় অভিনেত্রীকে। ছোট্ট দীপিকার পরনে সাদা রঙের সোয়েটার। ছোট্ট একটা টোল পড়া মুখে একগাল হাসি। ছবির ক্যাপশনে রণবীর লিখেছেন, "আমার জান। আমার জীবন। আমার গুড়িয়া। শুভ জন্মদিন দীপিকা।"কিছুক্ষণ পরেই আরও একটি ছবি পোস্ট করেন রণবীর। শীতের সন্ধেয় দু'জনের পরনে কালো সোয়েটার। দু'হাত দিয়ে জড়িয়ে ধরে আছেন দীপিকাকে। গালে আলতো চুমু। ক্যাপশনে লিখেছেন, "বিবি নম্বর ওয়ান"। আদুরে ছবি দেখে বোঝাই যাচ্ছে রণথম্বোরে বসেই চুটিয়ে মজা করছেন দু'জনে। অন্যদিকে নিজের জন্মদিনে ছবির কোলাজের ভিডিও পোস্ট করেছেন দীপিকা।‌ ছোট্ট দীপিকার এক মাস বয়স থেকে ৩৫ বছরে পা রাখার আগ পর্যন্ত প্রতিটা বিশেষ মুহূর্তের ছবি রেখেছেন ভিডিওতে। কোথাও বাবাকে জড়িয়ে, কোথাও স্কুলবেলার, কোথাও আবার 'ওম শান্তি ওম'-এর ছবি, 'পিকু'র ছবি, কোথাও বা নিজের বিয়ের ছবি, 'ছাপাক'এর ছবি- মিলিয়ে মিশিয়ে পোস্ট করেছেন তিনি। এবছরের পথচলার ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বন্ধুবান্ধব, পরিবার, প্রিয়জনদের কাছে। https://twitter.com/deepikapadukone/status/1346459378056978433?s=08 রণবীর-দীপিকা মাঝে মধ্যেই দু'জনের ছোটবেলার ছবি পোস্ট করে চমকে দেন তাঁদের অনুরাগীদের। তাঁদের খুনসুটি, ভালবাসা মাখানো, আদুরে ছবি দেখতে পছন্দও করেন মানুষ। স্বভাবতই জন্মদিনের এই বিশেষ পোস্টে উপচে পড়ছে ভালবাসা, শুভেচ্ছা বার্তা।‌ বি টাউনের নামকরা তারকারা একদিকে যেমন শুভেচ্ছা জানাচ্ছেন, তেমন কেউ কেউ আবার লিখে জানাচ্ছেন, "মিষ্টি দীপিকার থেকে চোখ ফেরানো যাচ্ছে না।"সঞ্জয়লীলা বনশালির ছবিতে অভিনয় করতে করতেই প্রেমের শুরু এই যুগলের। তিনবছর তিনটে সিনেমা একসঙ্গে জুটি বেঁধে করার পর, তাঁদের চার হাত এক হয়। এখন বলিউডের অন্যতম হট কাপল তাঁরাই।‌ চলতি বছরেই '৮৩' সিনেমায় আবারও দেখা যাবে স্বামী-স্ত্রীর অভিনয়। যার জন্য এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমা-প্রেমীরা।‌

```