Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

বিপাকে প্রভাসের আগামী ছবি, অন্ধ্র সরকারকে 'গুন্ডা' বললেন প্রযোজক

দ্য ওয়াল ব্যুরো: বাহুবলির পর থেকেই দক্ষিণী ছবিতে প্রভাসের চাহিদা আকাশছোঁয়া। এই মুহূর্তে একাধিক ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন তিনি। তবে, সম্প্রতি প্রযোজক অশ্বিনী দত্তের মন্তব্যে (producer raises question on Andhrapradesh government award) বিপা

বিপাকে প্রভাসের আগামী ছবি, অন্ধ্র সরকারকে 'গুন্ডা' বললেন প্রযোজক

শেষ আপডেট: 3 May 2023 09:35

দ্য ওয়াল ব্যুরো: বাহুবলির পর থেকেই দক্ষিণী ছবিতে প্রভাসের চাহিদা আকাশছোঁয়া। এই মুহূর্তে একাধিক ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন তিনি। তবে, সম্প্রতি প্রযোজক অশ্বিনী দত্তের মন্তব্যে (producer raises question on Andhrapradesh government award) বিপাকে তাঁর আগামী ছবি ‘প্রজেক্ট কে’ (Project K is in danger)।

সম্প্রতি দক্ষিণী সুপারস্টার কৃষ্ণার ‘মোসাগাল্লাকু মোসাগাল্লু’ ছবির পুনর্মুক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্ধ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। ছবি এবং শিল্প জগতের মানুষদের জন্য অন্ধ্র সরকার যে নন্দী পুরস্কার দেয় সেই প্রসঙ্গেই বেফাঁস মন্তব্য করেন ‘প্রজেক্ট কে’ প্রযোজক অশ্বিনী দত্ত।

অন্ধ্র সরকারকে সরাসরি উদ্দেশ করে অশ্বিনী বলেন যে ইদানীং কালে 'সেরা গুন্ডা' এবং 'সেরা রাউডি'দেরই এই পুরস্কার দেওয়া হয়। এখানেই শেষ নয়, তাঁর মন্তব্য, আগামী ২-৩ বছরের মধ্যে আমরা সকলেই সব পুরস্কার পাব।

অশ্বিনীর সুরে সুর মিলিয়েছেন দক্ষিণের আরও এক প্রযোজক আদিশেষাগিরি রাও। তাঁর কথায়, নন্দী পুরস্কার তার আগের কৌলিন্য হারিয়েছে। এখন এই পুরস্কারের নতুন নাম হওয়া উচিৎ রাজ্য পুরস্কার।

কিন্তু দুই প্রযোজকের এমন অভিযোগের কারণ কী? জানা গেছে, অন্ধ্র এবং তেলেঙ্গানা সরকার ইদানীং কালে দক্ষিণী ছবির প্রতি পৃষ্ঠপোষকতার পরিমাণ কমিয়ে দিয়েছেন। একপ্রকার নিজের মতোই চলছে এই ইন্ডাস্ট্রি। প্রসঙ্গত, ৪ বছর পর আবার নন্দী পুরস্কার দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। এখন দেখার যে এই মন্তব্যের জেরে অন্ধ্রপ্রদেশ সরকার প্রভাসের ছবির বিরুদ্ধে বড় কোনও পদেক্ষেপ নেয় কিনা।

প্রিয়াঙ্কার বারান্দায় ঢুকে পড়ত বাইরের দুষ্টু ছেলেরা! রীতিমতো বেড়া বেঁধে দেন বাবা


```